1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে সর্বসাধারনের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ৩:০৯|
সংবাদ শিরোনামঃ
বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত রানীনগর বালুমহাল দখলের অভিযোগ, সাড়ে ১১ কোটি টাকা ফেরত চাইলেন ইজারাদার মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন পূরণে পাশে দেবীগঞ্জ উপজেলা প্রশাসন,, রামপালে দুই দলিল লেখকের নামে মিথ্যা মামলা, প্রতিবাদে দলিল লেখকবৃন্দ নড়াইলে যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার, রহস্যের ইঙ্গিত রাজশাহীতে বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট কুপিয়ে আহতের অভিযোগ, সন্ত্রাসীদের গ্রেফতার দাবি ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু দুর্গাপুরে নানাবাড়িতে বেড়াতে এসে ট্রলিচাপায় শিশু আহত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করলেন গৌরনদীর মুরছালিন ও পূর্বা

উজিরপুরে সর্বসাধারনের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৫ বার পড়া হয়েছে

মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম ১০ ডিসেম্বর রবিবার বরিশাল জেলার উজিরপুর উপজেলার বড়াকোঠা ওটরা, হারতা, সাতলা ইউনিয়নের বিভিন্ন প্রত্যন্ত গ্রামে গিয়ে কৃষক শ্রমিক জনতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

তিনি উজিরপুর বাজার থেকে সকাল ১১ টায় বীর মুক্তিযোদ্ধা প্রায়তো সাবেক সংসদ হরনাথ বাইননের বাসভবনে গিয়ে তার স্মৃতিচারণ করেন। পরে তিনি দুপুরে হারতা ইউনিয়নের কুচিয়ারপাড় গ্রামে এক হতদরিদ্র গরিব কৃষকের বাড়ির উঠানে পাটি বিছিয়ে দুপুরের খাবার খেয়ে সাধারণ জনতার হৃদয় কেড়ে নেন।

এ সময় তার সফর সঙ্গী ছিলেন, কৃষক শ্রমিক জনতা লীগের বরিশাল ২ আসনের মনোনীত প্রার্থী বিখ্যাত কন্ঠশিল্পী উপস্থিত গানের জনক হারমোনিয়াম জাদুকর নকুল কুমার বিশ্বাস, সংগঠনের যুবক কমিটির কেন্দ্রীয় আহব্বায়ক হাবিবুর নবী সোহেল, কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাসের সহধর্মিনী গৌরি রানী বিশ্বাসসহ রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ।

পরে বিকালে কন্ঠ শিল্পী নকুল কুমার বিশ্বাসের ভক্ত সাবেক প্রধান শিক্ষক নির্মলেন্দু সিকদারের ২১ শতাংশ দানকৃত জমির উপর এই গুণী শিল্পীর বাসভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com