1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে সংবাদ প্রকাশের জেরে মামলাবাজ ভূমিদস্যু কর্তৃক সাংবাদিকদের হুমকি, থানায় জিডি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
​রাজশাহীতে পুঁইশাকের ক্ষেত থেকে ১৬ ককটেল ও ৪টি পেট্রোল বোমা উদ্ধার বরিশাল রেঞ্জে আগস্টের অপরাধ পর্যালোচনা সভা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ডিআইজির নির্দেশনা বাবুগঞ্জে একই রাতে একাধিক বাড়িতে চুরি, সিসিটিভিতে শনাক্ত দুইজন আটক উজিরপুরে মাদক-জুয়া ও ব্ল্যাকমেইলের অভিযোগ, যুবকের বিরুদ্ধে বিক্ষোভ দেবীগঞ্জে তালাবদ্ধ বিদ্যালয়, নেই শিক্ষক-শিক্ষার্থী,, আগৈলঝাড়া গৈলা পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের অর্থে আয়রন ব্রিজ উদ্বোধন তিস্তায় স্রোতের টানে ভেসে যাওয়া হাতিশাবক, পাঁচ জেলের চেষ্টায় ফিরল মায়ের কোলে বরিশালে এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে গৌরনদীতে ৪ জনের আত্মসমর্পণ উজিরপুরে নেশা-জুয়া ও নির্যাতনে অতিষ্ঠ, একমাত্র ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

উজিরপুরে সংবাদ প্রকাশের জেরে মামলাবাজ ভূমিদস্যু কর্তৃক সাংবাদিকদের হুমকি, থানায় জিডি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৪ বার পড়া হয়েছে

উজিরপুর প্রতিনিধিঃ- বরিশালের উজিরপুরের ধামসর গ্রামে হতদরিদ্র সংখ্যালঘু পরিবারের জমি দখলের বিষয় নিয়ে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধন করে। এর খবর বিভিন্ন পত্র, পত্রিকা ও অনলাইনসহ নিউজ পোর্টালে প্রকাশিত হওয়ায় ১৩ ডিসেম্বর দুপুরে উজিরপুর থানার সামনের সড়কে ভূমি দস্যু নেতৃত্বদানকারী মামলাবাজ মহুরি পরিচয় দানকারী আমির হোসেন আকন (৪৫) প্রকাশ্যে সাংবাদিকদেরকে হত্যার হুমকি ও নারী নির্যাতনসহ বিভিন্ন মিথ্যা মামলায় ফাসিয়ে দেওয়ার হুমকি দেয়।

উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সিনিয়র সাংবাদিক আঃ রহিম সরদার জানান, সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম,সংগঠনিক সম্পাদক নাজমুল হক মুন্না, নির্বাহী সদস্য ও সিনিয়র সাংবাদিক কল্যাণ কুমার চন্দ উজিরপুর থানার সংলগ্ন ডাকবাংলা সড়কে উপস্থিত হলে আমির হোসেন আকন সকল সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন, বিষয়টি প্রতিবাদ করলে, তারা সাংবাদিকদের খুন জখম সহ বিভিন্ন প্রকার নারী নির্যাতন ও মিথ্যা মামলায় ফাসিয়ে দেওয়ার হুমকি দেয়। এ বিষয়ে সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাদী হয়ে বুধবার গভীর রাতে থানা একটি জিডি করেন।

উল্লেখ্য ১৩ ডিসেম্বর বুধবার , উজিরপুরে জমি দখল করতে সংখ্যালঘু পরিবারের বিরুদ্ধে ২৪ টি মামলা, প্রতিবাদে মানববন্ধন শীর্ষক সংবাদ প্রকাশ করা হয়েছিল। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান সাংবাদিকদের হুমকির ব্যাপারে একটি জিডি পেয়েছি ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com