1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সময় জনতার হাতে আটক তিনজন- মামলা দায়ের - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ৯:১৬|
সংবাদ শিরোনামঃ
কৃষকের লাঙল আর মাঝির বৈঠা” উজিরপুরে তীব্র লোডশেডিং, পরীক্ষার্থীসহ জনজীবন বিপর্যস্ত ডাসারে এক ব্যবসায়ীর বাড়িতে ৩৭ হাজার লিটার ভোজ্যতেল মজুতের অপরাধে”৪০ হাজার টাকা জরিমানা দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন কালিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে কক্ষ পরিদর্শকদের কর্মশালা অনুষ্ঠিত গৌরনদীতে ওলামা পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন নিরাপদ সড়ক দাবিতে গৌরনদীতে বিক্ষোভ ও মানববন্ধন, মহাসড়কে যান চলাচল বন্ধ। রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মাহমুদা হাবীবা। রাজশাহীর দুর্গাপুরে র‍্যাব-৫ এর অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

উজিরপুরে বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সময় জনতার হাতে আটক তিনজন- মামলা দায়ের

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ- বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ভরসাকাঠী গ্রামের কেজিবি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সময় জনতার হাতে আটক হয়েছে আন্ত জেলা ট্রান্সফারমার চোর চক্রের তিন সদস্য। বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানর এসআই ওসমান গনি।তিনি জানান ০৭ নভেম্বর রাত ১.৩০ মিনিটের সময় চোর চক্র বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার খুলে নিয়ে পালানোর সময় স্থানীয়রা টের পেয়ে হাতে নাতে আটক করে থানায় খবর দেয়। এ সময় বরিশাল বিমানবন্দর থানার মাধবপাশা ইউনিয়নের লাফাদি গ্রামের ফারুক হোসেন ভুটু এর পুত্র ফজলে রাব্বি (২৪) বরিশাল সিটি কর্পোরেশনের কাউনিয়া ০১নং ওয়ার্ডের মোঃ মনছুর হাওলাদার এর পুত্র সোহাগ হাওলাদার (৩১) , জানুকি সিংহ রোডের ৭ নং ওয়ার্ড মৃত ইউসুফ হাওলাদারের পুত্র মোঃ স্বপন হাওলাদার (২৮) কে আটক করে স্থানীয়রা। এ সময় চোর চক্রের আরেক সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয় কাজী মামুন (৪০) জানান ঘটনাস্থল থেকে তার বাড়ি কাছে থাকায় তিনি খুঁটি থেকে ট্রান্সফরমার নামানোর সময় শব্দ পেয়ে চিৎকার করেন এতে এলাকাবাসী ঘটনাস্থলে এসে তাদেরকে(চোর সন্দেহে তিনজনকে) ঘিরে ফেলে আটক করে। থানায় খবর দিলে পুলিশ এসে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে উজিরপুর মডেল থানায় বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর উজিরপুর অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাঈম রেজা শাওন (২৮) চারজনের নাম উল্লেখ করে উজিরপুর মডেল থানা মামলা দায়ের করেন।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান ট্রান্সফরমার চুরির ঘটনায় একটি মামলা আদায়ের করা হয়েছে, আটক কৃতদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com