1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১২:৫৯|
সংবাদ শিরোনামঃ
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করলেন গৌরনদীর মুরছালিন ও পূর্বা মাদারীপুরের ডাসারে উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত উজিরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় সিরাপ ও মাদকদ্রব্য জব্দ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের দেবীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত,, কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার উন্নয়ন ভাবনা ও নেতৃত্বের সংকট,, এফ ফারুক ইসলাম,, মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতের সন্ধানে

উজিরপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৭৩ বার পড়া হয়েছে

মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বরিশালের উজিরপুরে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন পালিত হয়েছে।

শুক্রবার (২৯সেপ্টেম্বর) বিকাল ৫ টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মোনাজাতের মধ্যদিয়ে দিনটি পালন করেছে উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জন্মদিনে বিশেষ আকর্ষণ হিসেবে ছিল গ্রাম বাংলার ঐতিহ্য বাহী লাঠি খেলা।

আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেনের সভাপতিত্বে ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বাবু উত্তম কুমার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এ্যডভোকেট রুবিনা আক্তার মিরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু, উজিরপুর উপজেলা আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দীন বেপারী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও সহসভাপতি মোঃ হাফিজুর রহমান ইকবাল, জেলা পরিষদের সদস্য ও সহ সভাপতি অশোক দাশ, আলহাজ্ব আব্দুল হাকিম সেরনিয়াবাত,

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি পরিমল বাইন, দপ্তরে সম্পাদক মোঃ আজিজ সিকদার,বরাকোঠা ইউনিয়ন এর চেয়ারম্যান এ্যাড মোঃ শহিদুল ইসলাম মৃধা, এ্যাড সালাউদ্দীন সিপু, বামরাইল ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি তাপস রায়, ছাত্রলীগের সভাপতি বাবু অসীম কুমার ঘরামী,প্রমুখ।

এসময় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুকন্যা প্রধনামন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com