1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন শাহজালাল বিমানবন্দরে পৃথক তিন অভিযান, ৬৭ ভরি স্বর্ণ, মোবাইল-ল্যাপটপ ও সিগারেটসহ আটক ৭ মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রধান শিক্ষকদের করণীয় নিয়ে আগৈলঝাড়ায় মতবিনিময় উজিরপুরের ইচলাদী বাসস্ট্যান্ডে ডেঙ্গু প্রতিরোধে এসিল্যান্ড উম্মে সালমা’র নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান সাংবাদিক গ্রেপ্তার ঘিরে বরগুনায় উত্তাপ। আসাদ সবুজকে ২৪ ঘণ্টার মধ্যে মুক্তির দাবি। রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা বরিশালে পিকআপের গোপন চেম্বারে ৯০ কেজি গাঁজা, গ্রেপ্তার ১ তুচ্ছ বিরোধে রণক্ষেত্র ভূরঘাটা, দোকানে হামলা সংঘর্ষ, লুটপাটের অভিযোগ, আহত ২০ গৌরনদীতে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক অভিযান, পরিষ্কার হচ্ছে ময়লার ভাগাড় গৌরনদী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নবগঠিত কমিটির মতবিনিময় সভা

উজিরপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ২৬৪ বার পড়া হয়েছে

মোঃ জুনায়েদ খান সিয়াম উজিরপুর প্রতিনিধিঃ- বরিশালের উজিরপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা ট্রাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে ৩ জুলাই বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় তামাক ও ধূমপানের বিভিন্ন ক্ষতিকারক দিকগুলো এবং আইনের ধারা ও শাস্তির বিধান উপস্থাপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি হাসনাত জাহান খান, উজিরপুর পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম শিপন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মোরশেদা পারভীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ শওকত আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কপিল বিশ্বাস,উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান সোহাগ, বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম জাহিদ হাসান,উপজেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ শাহিনুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান,উপজেলা সেনেটারী ইন্সপেক্টর নুরুল আলম বখতিয়ার,শিকারপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মাঝি, বামরাইল ইউপি চেয়ারম্যান মোঃ ইউসুফ হোসেন হাওলাদার, শোলক ইউপি চেয়ারম্যান ডাক্তার আব্দুল হালিম,উজিরপুর সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি আঃ রহিম সরদার,উজিরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নুরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ। এসময় বক্তারা তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধন এবং তামাক বিরোধী প্রচারণা বেগবান করতে বিভিন্ন পরামর্শ দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com