1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১,আহত -১ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
১৫ বছরের জমি বিরোধের অবসান, সম্পত্তি বুঝে পেলেন পারুল বেগম গাছের ছায়ায় শ্রমিকের বিশ্রাম ও কাজ বন্ধ করতে ১ যুগ বয়সী সরকারি পাইকড় গাছ কর্তন। গৌরনদীতে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার ১০১ পিস ইয়াবা উদ্ধার, জব্দ অ্যাপাচি মোটরসাইকেল রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ নড়াগাতী বিএনপি সভাপতি খান মতিয়ারকে শোকজ, ক্ষোভে সরব নেতাকর্মীরা নড়াগাতীর মূলশ্রীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মাহফিল গৌরনদীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা চান্দুরিয়া ৭ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করলেন মোঃ হাসান আলী ​ মাদারীপুরে সন্ত্রাস দমন আইনের মামলায় সাবেক কাউন্সিলর কারাগারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন

উজিরপুরে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১,আহত -১

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ২৪৪ বার পড়া হয়েছে

উজিরপুর প্রতিনিধিঃ- বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের দক্ষিণ বাহেরঘাট গ্রামে শনিবার রাতে চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। অপর আরেক জনকে আশঙ্কা জনক অবস্থায় পুলিশ উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

নিহত ব্যক্তি একই এলাকা বাহেরঘাট ৯ নং ওয়ার্ডের নগেন হালদারের পুত্র সুমন হালদার (৩০)। গণপিটুনিতে আশঙ্কাজনক অবস্থায় ভক্ত বাড়ৈ(৩০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। উজিরপুর মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

প্রত্যক্ষদর্শী স্বপন বাড়ৈ জানান,আমি রাতে অটো গাড়ির গ্যারেজে নিয়মিতভাবে পাহারা দিচ্ছিলাম এ সময় রাত ২.৩০ দিকে এলাকায় চিহ্নিত চোর দলের সক্রিয় সদস্য সুমন দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে তখন আমি চিৎকার দিলে এলাকাবাসী তাদেরকে ধরে ফেলে, এ সময় উত্তেজিত জনতা গণধোলাই দেয় তাতে ঘটনাস্থলেই সুমন বাড়ৈ নিহত হন। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদেরকে জানান উপজেলার বাহেরঘাট গ্রামের দক্ষিন বাহের ঘাট প্রাথমিক বিদ্যালয়ের পুর্বপাশে পাকা রাস্তার সাথে সুলতান বেপারীর অটোগাড়ির গ্যারেজর সুমন হালদার রাত ২.৩০ টার দিকে বেড়া ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করলে আশেপাশের লোকজন ডাক – চিৎকার করে। এতে এলাকাবাসী সুমন হালদার ও ভক্ত বাড়ৈই কে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। এ সময় গণপিটুনির শিকার হয়ে সুমন হালদার ঘটনাস্থল নিহত হন ও ভক্ত বাড়ৈ কে আশঙ্কা জনগণ অবস্থা উদ্ধার করে স্বাস্থ্য কমপক্ষে ভর্তি করা হয়েছে।উজিপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ বলেন, গণপিটুনিতে নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে, এ ঘটনায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com