1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে চোরাই আলফা সহ ২ চোর আটক - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুর কালকিনিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত কারা ও পুলিশের সমন্বিত দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত মাদারীপুরের ঐতিহ্যবাহী টুবিয়া বাজারে ‘বিশেষ পরিচ্ছন্নতা অভিযান’পরিচালিত উজিরপুরের সন্তান থেকে জাতীয় রাজনীতির নেতৃত্বে মোহাম্মদ দুলাল হোসেন এআই-তৈরি ভুয়া ভিডিওর প্রতিবাদে দেবীগঞ্জে ওলামা দলের মানববন্ধন, দোষীদের বিচারের দাবি,, মোহনপুরে সার মজুদে অনিয়মের অভিযোগ, বাধা দিতে গিয়ে কৃষক আহত গৌরনদীতে পরিচ্ছন্ন ও শব্দদূষণমুক্ত কর্মপরিবেশ গঠনে উদ্বুদ্ধকরণ সভা রাজশাহীতে র‌্যাবের অভিযানে অপহৃত কিশোরী উদ্ধার পবায় মিজানুর-ইসমাইল সিন্ডিকেট প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে ভুয়া ভিডিও: দেবীগঞ্জে বিএনপির প্রতিবাদ ও সংবাদ সম্মেলন,,

উজিরপুরে চোরাই আলফা সহ ২ চোর আটক

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৪৫৮ বার পড়া হয়েছে

মোঃজুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ-পটুয়াখালী থেকে চুরি হয়ে যাওয়া আলফা গাড়ী সহ জাকির হাওলাদার (৩৫) সুজন হাওলাদার (৩২) নামক চোরচক্রের দুই সদস্যকে আটক করেছে উজিরপুর মডেল থানার পুলিশ। ৭ অক্টোবার শনিবার মধ্যরাতে উজিরপুর মডেল থানার উপ পরিদর্শক তরুন কুমার ইচলাদী চেক পোষ্টে ওই দুই চোর সদস্যের কাছ থেকে আলফা গাড়ীটি আটক করেন।

এ সময় আন্তজেলা গাড়ী চুরি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় বলে ওই কর্মকর্তা জানান। পুলিশ আরো জানায়, পটুয়াখালীর সবুজ বাগ এলাকার বাসিন্দা মিজানুর রহমানের আলফা গাড়ী গত ৩০ সেপ্টেম্বর রাতে চুরি হয়ে যায়। বরগুনা জেলার আমতলী থানার ঘটখালী এলাকার দুলাল হাওলাদারের পুত্র জাকির হাওলাদার ও তার সহযোগী একই উপজেলার আঙ্গুলকাটা গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের পুত্র সুজন হাওলাদার গাড়টি চুরি করে উজিরপুর উপজেলার জয়শ্রী গ্রামে নিয়ে আসার পথে পুলিশের হাতে আটক হয়।

চুরির ঘটনায় পটুয়াখালী সদর থানায় মামলা হওয়ার কারণে উজিরপুর থানায় আটককৃত জাকির হোসেন ও সুজনকে পটুয়াখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন। উজিরপুর মডেল থানার ওসি আবু জাফর আহম্মেদ জানিয়েছেন তথ্য প্রযুক্তির মাধ্যমে দুই আলফা চোরকে আটক করে চুরিয়ে যাওয়া আলফাটি উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com