1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে গৃহবধূ নিখোঁজ, উদ্বিগ্ন স্বজনরা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৩:৫২|
সংবাদ শিরোনামঃ
নড়াইলের নড়াগাতী থানাকে উপজেলায় উন্নীতের দাবি মন্ত্রীর দ্বারস্থ এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম রামপালে প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ১৪ বছরের কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পঞ্চগড়ের বোদায় বিদ্যালয়ে শিক্ষার্থী শ্লীলতাহানি অভিযোগ: অভিযুক্ত প্রধান শিক্ষক আটক,, আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩টি বসতবাড়ি ও ১টি রান্নাঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩টি বসতবাড়ি ও ১টি রান্নাঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা রামপালে জাহিদুল গ্যাংয়ের জাহিদুল র‍্যাবের হাতে আটক মাদারীপু‌রে জমি সংক্রান্তের জেরে গণমাধ্যমকর্মী‌কে কু‌পিয়ে জখম”বিচারের দাবিতে সংবাদ সম্মেলন মাদারীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রমে গতি আনতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে তেল পাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর উপর হামলা ও অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা,

উজিরপুরে গৃহবধূ নিখোঁজ, উদ্বিগ্ন স্বজনরা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

উজিরপুর প্রতিনিধিঃ- বরিশালের উজিরপুরে এক গৃহবধূ ৫ দিন ধরে নিখোঁজ থাকার ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার স্বামী-স্বজনরা।

এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী উজিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

থানা সূত্রে জানা গেছে, ৩০ বছর আগে উপজেলার মুন্ডপাশা গ্রামে বিয়ে হয় মাকসুদা আক্তার (৪৭) নামে ওই গৃহবধূর। বিয়ের পর তাদের মধ্যে কোনো পারিবারিক কলহও ছিল না। তবে মানসিকভাবে অসুস্থ ছিলেন ওই নারী। গত ২৮ মে বিকাল থেকে হঠাৎই তিনি নিখোঁজ হন। তার সন্ধানে স্বামী-স্বজনরা সম্ভাব্য সব জায়গায় যোগাযোগ করেও কোনো তার খোঁজ না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়ে। পরে তার নিখোঁজ হওয়ার ঘটনায় গত ৩১ মে উজিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (নং-১৬৫৩) করেন গৃহবধূর স্বামী মোঃ আলতাফ হোসেন মোল্লা (৫৭)।

নিখোঁজ গৃহবধূ ৪ সন্তানের জননী। তার মুখমন্ডল গোলাকার, গায়ের রং ফর্সা, উচ্চতা অনুমান ৫ ফুট।
নিখোঁজের স্বজনরা তাকে পেলে ০১৭৩২২২৫৮৭৮/ ০১৭৩৯১৩০০০২ নম্বরে ফোন করে যোগাযোগের জন্য অনুরোধ জানান।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ সালাম জানান, গৃহবধূ নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তাকে উদ্ধারে পুলিশের তৎপরতা চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com