1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে গাছের নিলাম ডেকে উধাও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, অফিসে তালা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ইসলামী ব্যক্তিত্বের ফেসবুক পোস্ট ঘিরে প্রশ্ন, জীবিত স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য,, ইসরাইলের পার্লামেন্টে প্রজন্মের পরিবর্তন, সর্বকনিষ্ঠ সদস্যের হাত ধরে নতুন ইতিহাস নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজশাহীতে মহানগর ছাত্রদলের মোটরসাইকেল মিছিল ও শোডাউন গৌরনদীতে স্কুলছাত্রীকে জমির প্রলোভন,ধর্ষণের অভিযোগে থানায় মামলা,উধাও অভিযুক্ত সেন্টু ভূঁইয়া। বরগুনায় ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান শতদল মহাবিদ্যালয়ের ফি আদায়ে যুক্ত হচ্ছে সোনালী ব্যাংকের অনলাইন সেবা শিক্ষার্থীদের সচেতন করতে নর্থ খুলনা কলেজে ওসির বিশেষ মতবিনিময় আগৈলঝাড়া সরকারি কলেজ ক্যাম্পাসে সবুজের ছোঁয়া, বৃক্ষরোপণে হিউম্যান ফর হিউম্যানিটি গৌরনদী পাইলট স্কুল ক্যাম্পাসে সবুজায়নের উদ্যোগ, বৃক্ষরোপণ করল হিউম্যান ফর হিউম্যানিটি

উজিরপুরে গাছের নিলাম ডেকে উধাও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, অফিসে তালা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৪১৮ বার পড়া হয়েছে

উজিরপুর প্রতিনিধিঃ- উজিরপুর মাধ্যমিক শিক্ষা অফিসার ১ টি মাধ্যমিক বিদ্যালয়ের গাছের নিলাম ডাকের আহবান করে ১৫ জানুয়ারি বেলা ২ টায় তবে কিন্তু কোন নোটিশ না দিয়েই বেলা দেড় টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উধাও হয়েছেন তিনি। এমনকি শিক্ষা অফিসের ভবনের মেইন গেটে বড় তালা ঝুলিয়ে দিয়েছেন। শিক্ষা কর্মকর্তা এবিএম জাহিদ হাসান কারো মোবাইল ফোন রিসিভ করছেন না। জানাযায় শিকারপুর গঙ্গা গোবিন্দ মাধ্যমিক বিদ্যালয়ের ছোট বড় ৮৩ টি গাছ ১৫ জানুয়ারি সোমবার দুপুর ২ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে উন্মুক্ত নিলামের আয়োজন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ,বি,এম জাহিদ হাসান।

এ বিষয়ে তিনি উপজেলার বিভিন্ন অঞ্চলে মাইকিং ও পোস্টারিং করান। নিলামে অংশগ্রহণ করার জন্য উপজেলা বিভিন্ন অঞ্চল থেকে ২০/২৫ জন ব্যবসায়ী দুপুরে ১টায় তার কার্যালয়ে আসলে দেখেন তার কার্যালয়ে তালাবদ্ধ করে অফিস কক্ষ ত্যাগ করেন।

এ সময় তাকে ব্যবসায়ী সহ সাংবাদিকরা ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি।নিলাম ডেকে শিক্ষা কর্মকর্তা তার অফিস তালা বদ্ধ করে চলে যাওয়ার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন এর কাছে জানতে চাইলে তিনি বলেন নিলামের বিষয়টি আমার জানা নেই। ব্যবসায়ী মাহাবুব আলম বাদল, নাজমুল হক ফারুক অভিযোগ করে বলেন, তিনি গত তিনদিন যাবৎ মাইকিং করে ডেকে এনে অফিসের সকল দরজা-জানলা বন্ধ করে চলে গেলেন এটা রহস্যজনক। শিকারপুর গঙ্গা গোবিন্দ মাধ্যমিক (জিজি)বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি সৈয়দ জাহিদ আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের নতুন কমিটির হাতে দায়িত্ব আগামী ২৮ জানুয়ারি বুঝিয়ে দেওয়া হবে। সুতরাং এ বিষয়ে আমরা কিছু জানি না। বিদ্যালয় প্রধান শিক্ষক সেলিনা সুলতানা জানান, আজকে নিলামের নির্ধারিত ডেট ছিলো কিন্তু মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমাকে বিকেল তিনটার সময় ফোন দিয়ে বলেন , অনিবার্য কারণবশত নিলাম স্থগিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com