1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশে - সাবেক এমপি এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৯:২৫|
সংবাদ শিরোনামঃ
হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গৌরনদীতে সমন্বয় সভা প্রবীণ সাংবাদিকদের অবসরভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী স্বপন। মাদারীপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রিপোর্টার্স ইউনিটির-২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাজাহানের সাফল্য ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কমিটি ঘোষণা, সভাপতি হেমায়েত খাঁন, সাধারণ সম্পাদক খান মাসুদ রানা। গৌরনদীতে বিএনপি নেতা মিন্টুর বিরুদ্ধে ফেসবুক ফেইক আইডিতে অপপ্রচার, থানায় জিডি। গৌরনদীতে ডিজেল-পেট্রোল অবৈধভাবে মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে, জরিমানা যুব কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে নববর্ষকে ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত। গৌরনদীতে হিট স্ট্রোকে একজনের মৃত্যু ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ

উজিরপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশে – সাবেক এমপি এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ২৫৮ বার পড়া হয়েছে

মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ- দেশব্যাপী বিএনপি জামায়াতের ২ দিনব্যাপী অবরোধ কর্মসূচির প্রতিবাদে উজিরপুরে আওয়ামীলীগ,ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

০৮ নভেম্বর বুধবার সকাল ১০টায় উপজেলার ইচলাদী বাসস্ট্যান্ডে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস ।

উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আঃ মজিদ সিকদার বাচ্চু,সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারি, সহ-সভাপতি আঃ হাকিম সেরনিয়াবাত, অশোক কুমার হাওলাদার,যুগ্ম সাধারণ সম্পাদক ও বড়াকোঠা ইউনিয়ন চেয়ারম্যান এ্যাডঃ শহিদুল ইসলাম মৃধা,সাতলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মোঃ শাহিন হাওলাদার, জল্লা ইউনিয়ন চেয়ারম্যান বেবী রানী দাস, পৌর আওয়ামী লীগের সভাপতি তাপস কুমার রায়, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান সবুজ বালী, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি অসিম কুমার ঘরামী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মিজানুর রহমান রনি প্রমুখ ।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ। অনুষ্ঠান উপস্থাপনা করেন উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লা। সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মী মিছিল সহকারে শান্তি সমাবেশে যোগদেন। ঢাকা – বরিশাল মহাসড়ক ছিল বিভিন্ন যানবাহনে ব্যাস্ততম সড়ক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com