1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরের জল্লায় হত্যা মামলার আসামিরা ফের বেপরোয়া, ওয়ার্ড আ'লীগের সভাপতির উপর হামলা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে পুলিশের পৃথক অভিযান: ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫ রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান, জব্দ ২৭৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল রাজশাহীর পুঠিয়ায় সতিনের বিরোধ: ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে দ্বিতীয় স্ত্রী আটক বরগুনায় পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ জন গ্রেপ্তার, উদ্ধার নগদ টাকা একই কক্ষে ফের সংস্কার, পুরোনো প্রিন্টার নতুনের বিল—বরিশাল ডিসি কার্যালয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ গৌরনদীতে ওষুধ ব্যবসায়ীদের সমস্যা-সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা গৌরনদী পূজা উদযাপন কমিটির নেতৃত্বে প্রেমানন্দ-তাপস কুয়াকাটার মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা, বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের বর্ষপূর্তি উদযাপন গৌরনদীতে ৯০ বছরের বিধবা কুলসুম বেগমের দুর্দশার খবর পেয়ে সন্ধ্যার পর ছুটে গেল উপজেলা প্রশাসন অর্জিত গণতন্ত্রকে একটি কার্যকর সংসদে রূপ দিতে হবে : জহির উদ্দিন স্বপন 

উজিরপুরের জল্লায় হত্যা মামলার আসামিরা ফের বেপরোয়া, ওয়ার্ড আ’লীগের সভাপতির উপর হামলা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৫ বার পড়া হয়েছে

মোঃ কাওছার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ- বরিশাল জেলার উজিরপুর উপজেলার জল্লায় হত্যা মামলার আসামিরা ফের বেপরোয়া,ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও স্কুল শিক্ষকের উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় ফের সংঘর্ষের আশঙ্কায় এলাকাবাসী।

আহত সুত্রে জানা যায়, উপজেলার জল্লা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও স্কুল শিক্ষক বিপুল হালদার ১৩ ডিসেম্বর দুপুরে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে যাওয়ার পথিমধ্যে লোকনাথ বাজারে পৌঁছলে তাকে পথরোধ করে অতর্কিত হামলা চালায় ওই এলাকার মোঃ লুৎফর রহমান টিটু, তাইজুর রহমান পান্নু, বাসুদেব মালাকার, গ্রাম পুলিশ নাজির ও রুহুল আমিন।

এসময় আহত শিক্ষক ডাকচিৎকার করলে ঘটনাস্থলে স্থানীয়রা জড়ো হলে তাকে পরবর্তীতে প্রানে মেরে ফেলার হুমকী দেয় বীর দর্পে চলে যায় হামলাকারীরা। আহত বিপুল হালদার উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয় এবং হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ ব্যপারে আহত বিপুল হালদার জানান, আলোচিত ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টু হত্যা মামলার দুই আসামি লুৎফর রহমান টিটু ও তাইজুর রহমান পান্নু এবং বাসুদেব মালাকার, নাজির চৌকিদার, রুহুল আমিন হাওলাদারসহ কয়েকজন সন্ত্রাসী মিলে আমার উপর পরিকল্পিত ভাবে হামলা চালায়। মুলতঃ আমাকে ওই ওয়ার্ডের আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক নির্বাচিত করায় ক্ষিপ্ত হয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে প্রকাশ্যে হামলা চালায়। আমি স্থানীয়দের সহায়তায় অল্পের জন্যে প্রানে বেঁচে যাই।

উল্লেখ্য ২১ সেপ্টেম্বর ২০১৮ ইং তারিখ ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টুকে গুলি করে হত্যা করা হয়। সে হত্যা মামলার প্রধান আসামী ছিলো তাইজুর রহমান পান্নু ও ১০ নম্বর আসামি লুৎফর রহমান টিটু। যার মামলা নং- ১৮/২২৬ উজিরপুর। তিনি আরো বলেন, ৭নং ওয়ার্ড জল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোটারদের মধ্যে ভীতি সৃষ্টি করার জন্য আমার উপর প্রকাশ্যে হামলা চালিয়েছে ওই সন্ত্রাসীরা।

আহত বিপুল হালদার মুলাদী বাটামারা মুলাদী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। অভিযুক্ত তাইজুর রহমান পান্নু ও গ্রাম পুলিশ নাজির বিষয়টি এড়িয়ে যান। এদিকে ওই হামলাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন আহত’র পরিবার। এছাড়াও হামলার ঘটনায় ক্ষুব্ধ জল্লা ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com