1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আবুল হাসানাত আব্দুল্লাহ ও তার পরিবারের ব্যাংক হিসাব স্থগিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ৮:৪৬|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে সার্বিক নিরাপত্তায় আটদফা দাবীতে স্মারকলিপি প্রদান পঞ্চগড়ের ঐতিহ্যবাহী সোনাহার জমিদার বাড়ি পরিদর্শনে জেলা প্রশাসক,, গৌরনদী জিরো পয়েন্টে ট্রাফিক বক্সের দাবি, যানজট ও দুর্ভোগে অতিষ্ঠ জনসাধারণ পার্সেন্টিজ ছাড়া ফাইল নড়েনা, মুক্তিযোদ্ধা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ বন্ধ। গৌরনদীর প্রধান সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগ নড়াইলের নড়াগাতীর পুটিমারি বাজারে মোবাইল কোর্ট, লাইসেন্স না থাকায় জরিমানা মাদারীপুরে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ছয় হাজারের অধিক শিক্ষার্থীদের দিলো শিক্ষা উপকরণ গৌরনদীতে নারীর ক্ষমতায়নে উঠান বৈঠক। আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রাজশাহী জেলা পুলিশ

আবুল হাসানাত আব্দুল্লাহ ও তার পরিবারের ব্যাংক হিসাব স্থগিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৯৪ বার পড়া হয়েছে

ঢাকা: বরিশাল-১ আসনের সাবেক সংসদ ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আবুল হাসানাত আবদুল্লাহসহ তার পরিবারের ৭ জনের ব্যাংক হিসাব স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

একইসঙ্গে তার পরিবারের সদস্যদের ব্যক্তি-মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখতে বলা হয়েছে।

বিএফআইইউ থেকে এ সম্পর্কিত নির্দেশনা সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মানি লন্ডারিং পরিপালন করা কর্মকর্তাদের পাঠানো হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বিএফআইইউর এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

বিএফআইইউর নির্দেশনা অনুযায়ী- ব্যাংক হিসাব স্থগিত করা আবুল হাসানাত আবদুল্লাহর পরিবারের অন্য সদস্যরা হলেন, তার প্রয়াত স্ত্রী সাহান আরা আবদুল্লাহ, হাসানাতের তিন ছে‌লে- এফবিসিসিআইয়ের সা‌বেক পরিচালক সেরনিয়াবাত মঈনউদ্দীন আবদুল্লাহ, বরিশাল সিটির সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, সাদিক আব্দুল্লাহর স্ত্রী লিপি আব্দুল্লাহ ও তা‌দের পরিবারের আরেক সদস্য ফি‌রোজা সুলতানা।

যেসব হিসাব স্থগিত করা হয়েছে তাদের হিসাবসংশ্লিষ্ট তথ্য বা দলিল- যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী যাবতীয় তথ্য চিঠি দেওয়ার তারিখ থেকে ২ কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে হবে।

হিসাব স্থগিত করা ব্যক্তি ও তার ব্যক্তি মালিকানাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠানের হিসাব আগামী ৩০ দিন স্থগিত থাক‌বে। স্থগিতকালীন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবে না।
প্রয়োজনে হলে লেনদেন স্থগিত করার এ সময় আরও বাড়ানো হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com