1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আদালতে আত্মসমর্পণের পর জামিন পেলেন আ.লীগ নেতা অ্যাডভোকেট ইউনুস - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| সকাল ৭:০৯|
সংবাদ শিরোনামঃ
রামপালে প্রতিপক্ষকে মারপিট করে  মামলা করতে গিয়ে নিজেরাই গ্রেফতার  নড়াইলে অপরাধ বৃদ্ধি: আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ, দ্রুত পদক্ষেপের দাবি নড়াগাতীর মূলশ্রীতে ৫০ বছরের ঐতিহ্যবাহী ইফতার আয়োজন পঞ্চগড়ের দেবীগঞ্জে ভর্তুকি মূল্যে মিলছে মাংস-ডিম, লাইন দিয়ে কিনছেন ক্রেতারা। নবজাতক ও মায়ের পাশে যুবদল নেতা ডিকো রাজশাহীতে ছুরিকাঘাতে যুবক কে হ’ত্যা গৌরনদীতে জাল টাকাসহ একব্যক্তি’কে পুলিশে সোপর্দ ​রাজশাহীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সিরাপ ও মদ উদ্ধার মো. আখতারুজ্জামান স্যার বহুমাত্রিক প্রতিভার অধিকারী, পরম শিক্ষা গুরু। ঘুষ-দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা — বিশ্বাস জাহাঙ্গীর আলম এমপি

আদালতে আত্মসমর্পণের পর জামিন পেলেন আ.লীগ নেতা অ্যাডভোকেট ইউনুস

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল জেলার সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস আদালতে আত্মসমর্পণের পর দুটি মামলায় জামিন পেয়েছেন।

সোমবার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস. এম শরীয়তউল্লাহ তার জামিন মঞ্জুর করেন।

তালুকদার মো. ইউনুস বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি। সংসদ সদস্য থাকাকালীন সময়ে তিনি নিয়মিত মামলা পরিচালনা করতেন।

আইনজীবী সূত্র জানায়, গত ৫ আগস্টের পর রাজনৈতিক পরিস্থিতির কারণে তালুকদার মো. ইউনুস আত্মগোপনে চলে যান। ওই সময় তার বিরুদ্ধে একের পর এক রাজনৈতিক মামলা দায়ের করা হয়। সোমবার তিনি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করলে শুনানি শেষে আদালত জামিনের আদেশ দেন।

১৯৫২ সালের ৪ মে জন্ম নেওয়া তালুকদার মো. ইউনুস বাংলাদেশ আওয়ামী লীগের একজন প্রবীণ রাজনীতিক, আইনজীবী ও মুক্তিযুদ্ধের সংগঠক।

তিনি ২০০৮ সালে বরিশাল-১ আসন থেকে এবং ২০১৪ সালে বরিশাল-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। মুক্তিযুদ্ধের সময় মুজিব বাহিনীর সদস্য হিসেবে ভারতে এক মাসের সশস্ত্র প্রশিক্ষণ নেন তালুকদার মো. ইউনুস। ১৯৭১ সালের অক্টোবরে দেশে ফেরার পর যশোরের বাঘারপাড়া এলাকা থেকে পাকিস্তানি সেনাদের হাতে আটক হন তিনি। পরে যশোর কেন্দ্রীয় কারাগারে কোর্ট মার্শালের বিচারে তার মৃত্যুদণ্ড কার্যকরের দিনও নির্ধারিত হয়েছিল।
তবে ৭ ডিসেম্বর ওই এলাকা শত্রুমুক্ত হলে কারাগার ভেঙে মুক্তিযোদ্ধাদের মুক্ত করা হয়। চারদিন হেঁটে তিনি বরিশালের গৌরনদীতে ফিরে আসেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com