1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ধানের শীষ জিতলে বাংলাদেশ জিতবে- আনিসুর রহমান তালুকদার খোকন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সন্ধ্যা ৬:১২|
সংবাদ শিরোনামঃ
প্রেমঘটিত মানসিক বিষণ্নতায় যুবকের আত্মহত্যা, নড়াগাতীতে শোকের ছায়া আউড়িয়ার বটগাছ নিয়ে অলৌকিকতার গুঞ্জন, বলছেন বিশেষজ্ঞরা—এটি স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্বীকৃতি: কেন্দ্রীয় যুবদলের সহ -সাধারণ সম্পাদক মাহাবুব সিকদার রাজশাহীতে চিকিৎসক সমাজের ব্যানারে মানববন্ধন খেয়াঘাটের স্থায়ী ইজারা বাতিলের দাবিতে রাজশাহীতে চরবাসীর মানববন্ধন জাল দলিলের মাধ্যমে নামজারির চেষ্টা, মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড গৌরনদীর টরকীতে চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ। চাঁদশী মাদকবিরোধী অভিযানে মাদকসেবীর কারাদণ্ড নগরীর চন্দ্রীমা থানার প্রতারণা মামলা পলাতক আসামী কথিত সাংবাদিক চপল গ্রেফতার রাজশাহীতে অস্ত্রের চালান জব্দ, আটক ২

ধানের শীষ জিতলে বাংলাদেশ জিতবে- আনিসুর রহমান তালুকদার খোকন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪২৫ বার পড়া হয়েছে

 

মোঃ হেমায়েত হোসেন খান, নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

মাদারীপুর-৩ আসনের বিএনপির দলীয় সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন,এবারের নির্বাচনে ধানের শীষ প্রতিক জিতলে বাংলাদেশ জিতবে, আর আমরা যদি হেরে যা-ই তাহলে বাংলাদেশ হারবে। কাদের কাছে হারবে স্বাধীনতা বিরোধীদের কাছে হারবে,বাংলাদেশের যারা বিরোধিতা করেছিল তাদের কাছে হারবে। আমাদের এই নির্বাচন স্বাধীনতা সার্বভৌমত্বের অস্তিত্বের লড়াই, এই লড়াইয়ে আমাদের জিততে হবে ইনশাআল্লাহ আমরা জিতবো।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ডাসার উপজেলা বিএনপির উদ্যোগে পাথুরিয়ারপাড় সংলগ্ন বালুর মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

খোকন তালুকদার আরো বলেন,আমরা ধর্ম নিয়ে রাজনীতি করতে চাইনা। যাঁর যাঁর ধর্ম সে সে পালন করবে কিন্তু আপনি একটা ভোট দিলে জান্নাতে যাবেন এরকম কথা বলে তারা ধর্মকে বিক্রি করে ক্ষমতায় যেতে চায়,ক্ষমতায় তো যাবেন না বরঞ্চ তারা এসব অপকর্মের কারণে জাহান্নামে যাবে।

খোকন তালুকদার উপস্থিত সকলকে উদ্যোশ্য করে প্রশ্ন করেন, আপনারা কি বাংলাদেশকে হারতে দিবেন? আপনার কি স্বাধীনতার অস্তিত্বকে বিলিয়ে দিবেন? এসময় উপস্থিত সকলে খোকন তালুকদার প্রশ্নে না না স্লোগান দিয়ে মুখরিত করেছে জনসভাস্থল।

এসময় ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে জনসভায় আরো উপস্থিত ছিলেন,মাদারীপুর জেলা যুবদলের আহবায়ক ফারুক বেপারী,কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক
খায়রুল আলম সুজন,কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালাম খান,ডাসার উপজেলা মহিলাদলের সভানেত্রী সৈয়দা জোহরা খানমসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com