1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মো. আখতারুজ্জামান স্যার বহুমাত্রিক প্রতিভার অধিকারী, পরম শিক্ষা গুরু। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ১২:২১|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে র‍্যাবের অভিযান, ৩৬- কেজি গাঁজাসহ বাবা-ছেলে গ্রেফতার দেবীগঞ্জে শিশুদের প্রাণঘাতী রোগ হাম থেকে সুরক্ষা ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “ইলিশের বাড়ি চাঁদপুর” নামে ফেসবুক পেজ খুলে প্রতারণা: নড়াইলে চার যুবক গ্রেফতার ফোনে স্যারের পরামর্শে চোখের চিকিৎসা, এমবিবিএস নন, তবুও প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক, উজিরপুরে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষাঃ কেন্দ্র সচিবসহ দুই শিক্ষক বহিষ্কার দেবীগঞ্জে ফেসবুক পোষ্টে কটূক্তি, আইনের জালে আটক ১ উজিরপুরে ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কর্মকর্তার বিরুদ্ধে মৃত্যু দাবির টাকা নিয়ে প্রতারণার অভিযোগ সময়ের উল্লাসের নীরবতা,, বাঘায় জনস্বার্থে মিজানুর রহমান সুমনের নেতৃত্বে মানববন্ধন: প্রশাসনকে আল্টিমেটাম ও একগুচ্ছ দাবি উত্থাপন। নড়াইলের কালিয়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি’ বাস্তবায়নে বিশেষ সভা অনুষ্ঠিত

মো. আখতারুজ্জামান স্যার বহুমাত্রিক প্রতিভার অধিকারী, পরম শিক্ষা গুরু।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

 

মোমিন ইসলাম সরকার,দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-

বর্ণাঢ্য পেশাগত জীবনে দায়িত্ব পালন করেছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে।প্রধান শিক্ষকঃপঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয় (দশ বছরের অধিক কাল) জেলা শিক্ষা অফিসার, পঞ্চগড় প্রধান শিক্ষকঃ ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় উপপরিচালক , মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর রংপুর অঞ্চল, রংপুর।

হয়েছেন দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক।পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয় তার হাত ধরে পার করেছে স্বর্ণযুগ। পঞ্চগড় বিপি সরকারি বিদ্যালয়কে মেধা,মনন আর নিজস্ব স্বকীয়তা দিয়েছেন উজাড় করে, অকৃত্রিমভাবে। স্যারের চলে আসার পরেও পঞ্চগড় বিপি স্কুলে সেই ধারাবাহিকতা অনেকটাই আছে।

এই কর্মবীর মানুষটির সাথে পঞ্চগড়ে কাজ করার সুযোগ হয়েছে আমার বিভিন্ন সাহিত্য, সংস্কৃতি ও বিতর্ক অঙ্গনে। পেয়েছেন পঞ্চগড়ের আপামর মানুষের অকুণ্ঠ ভালোবাসা, সমর্থন আর শ্রদ্ধা। বিনয়ী,সদালাপী, নিরহংকার মানুষটি ছিলেন সময়ের ব্যাপারে অত্যন্ত সচেতন। শৃঙ্খলিত জীবন, কর্মতৎপরতা ও পান্ডিত্য তাকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। সৌভাগ্যক্রমে স্যারের ঠাকুরগাঁওয়ের নিজ বাড়িতে স্যারের সাথে দেখা।

তারপর দীর্ঘ আলাপচারিতা ও পঞ্চগড়ের নানা স্মৃতি নিয়ে স্যারের আবেগীয় অভিব্যক্তির প্রকাশ।স্যারের মতো প্রধান শিক্ষক পঞ্চগড় বিপি স্কুল কবে পাবে জানিনা। তবে বিপি স্কুলের চার দেয়ালের প্রতিটি ইট,পাথর, কংক্রিট , ধূলিকনা স্যারকে খুঁজবে প্রতিটি মুহূর্তে। শিক্ষার ক্ষেত্রে পঞ্চগড়বাসী স্যারের কাছে চিরঋণী।

প্রথিতযশা এই মহান শিক্ষাগুরুর কথা পঞ্চগড়ের মানুষ বহুকাল মনে রাখবে।স্যারকে পঞ্চগড়ে আসার আমন্ত্রণ জানালাম। আর স্যার দেখে যাবেন, আপনার সন্তানতুল্য পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয়।পরিশেষে, স্যারের জন্য দোয়া ও শুভকামনা রইল।

শ্রদ্ধানবত, মো. রুহুল আমিন প্রধান ইন্সট্রাক্টর (সাধারণ)
পিটিআই. ঠাকুরগাঁও।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com