1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ঘুষ-দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা — বিশ্বাস জাহাঙ্গীর আলম এমপি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ৭:২৩|
সংবাদ শিরোনামঃ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট: বদলি বাতিলের দাবিতে উপজেলাবাসী,, ঢাকাস্থ নড়াইল জেলা সমিতি, -এর নতুন কার্যকরী পরিষদকে অভিনন্দন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক পর্যায়ে কৃষক কার্ড নিয়ে যেতে পেরেছেন”এমপি খোকন তালুকদার রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং যৌন উত্তেজক সিরাপ জব্দ ব্ল্যাকমেইল ও যৌন নির্যাতনের প্রতিশোধে ভাইকে হত্যা; আদালতে বোনের স্বীকারোক্তি,, পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ভোটের মাঠে তরুণ সমাজসেবক বাহারুল চৌধুরী গৌরনদীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব এআই প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিক নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: অভিযুক্তের বিচার দাবিতে সংবাদ সম্মেলন গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি

ঘুষ-দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা — বিশ্বাস জাহাঙ্গীর আলম এমপি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২২৯ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইলঃ-

নড়াইলের কালিয়া উপজেলায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় ঘুষ-দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন নড়াইল-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “ঘুষ লেনদেনের সাথে কেউ জড়িত থাকলে কোনো ছাড় দেওয়া হবে না। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৪টায় কালিয়া উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বিশেষভাবে সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষবাণিজ্য বন্ধে কঠোর মনোভাব ব্যক্ত করেন। একই সঙ্গে মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ঘোষণা দেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিন্নাতুল ইসলাম। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) রবিন হালদার, ওসি ইদ্রিস আলী, ওসি আব্দুর রহিম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

সভায় বক্তারা আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের সেবা সহজীকরণের ওপর গুরুত্বারোপ করেন। সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, “জনগণের আস্থা অর্জন করতে হলে প্রশাসনকে দুর্নীতিমুক্ত হতে হবে। কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না।”

সভা শেষে উপস্থিত সবার সম্মিলিত প্রচেষ্টায় দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com