1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়া ফ্যাসিস্ট হাসিনা মুক্ত বাংলাদেশ ১ম বর্ষপূর্তি উদযাপন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৭:৪৯|
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জে এক রাতে ৯টি গরু চুরি, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা মাদারীপুরে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা গৌরনদী’র সরিকলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইন মাদারীপুরের ডাসারে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত মুষলধারে বৃষ্টিতে শাক-সবজি বিনষ্ট, বাজারে চড়া দাম গৌরনদীতে ভ্রাম্যমান আদালতে ০৬ মাসের কারাদণ্ড ৩,০০০ টাকা জরিমানা মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারনামীয় ৩ আসামি গ্রেফতার রাবি শিক্ষার্থীদের অবরোধে সারা দেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ গৌরনদীতে মাদ্রাসায় গলায় ফাঁশ দেওয়া ছাত্রীর মরদেহ উদ্ধার জাল টাকা ও টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম প্রিন্টার নিয়ে কালকিনিতে এক যুবক আটক

আগৈলঝাড়া ফ্যাসিস্ট হাসিনা মুক্ত বাংলাদেশ ১ম বর্ষপূর্তি উদযাপন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৫৪৩ বার পড়া হয়েছে

জুলাই গনঅভ্যুত্থান দিবস (৫ ই আগষ্ট) ছাত্র- জনতার আন্দোলনের মধ্যে দিয়ে ২০২৪ সালের ৫ ই আগষ্ট ফ্যাসিবাদী হাসিনা সরকারের দীর্ঘ ১৫ বছরের শাসন আমলের অবসান ঘটে।

দিবসটির বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সারাদেশের ন্যায় বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দীনব্যাপী কর্মসূচীর আয়োজন করা হয়।

দিবসটি উদযাপনে দেশের প্রতিটি জেলায় সকালে শহীদ স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিবসটি উদযাপনের শুভ সূচনা করা হয়।

তারই ধারাবাহিকতায় বিকেল ৪ ঘটিকায় বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার আগৈলঝাড়া ভেগাই হালদার পাবলিক একাডেমি মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা ও বিজয় শোভাযাত্রা বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে।

বিএনপি নেতা হেমায়েত তালুকদার ও মোল্লা মাহফুজের যৌথ সঞ্চালনায় এবং বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সাবেক ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম আফজাল হোসেনের সভাপতিত্বে প্রথমে পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও পরবর্তীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বরিশাল বিভাগীয় জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জননেতা আকন কুদ্দুসুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য এস,এম মনিরুজ্জামান।

জেলা উত্তর বিএনপির সদস্য জহিরুল ইসলাম জহির, জেলা উত্তর বিএনপির সদস্য তাইফুর রহমান কচি, জেলা উত্তর বিএনপির সদস্য আবুল হোসেন লাল্টু, জেলা উত্তর বিএনপির সদস্য মঞ্জুর হোসেন মিলন, জেলা উত্তর বিএনপির সদস্য হোসনেয়ারা বেবী।

সরকারী গৌরনদী কলেজ শাখা ছাত্র দলের সাবেক যুগ্ন- আহবায়ক ও বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. সোহাগ ভুইঁয়া সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেষে একটি আনন্দ মিছিল বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে শান্তি পুর্নভাবে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com