1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়ায় স্বজনদের করা আইনি নিষেধাজ্ঞায় হতদরিদ্র পরিবারের ঘর নির্মাণ বন্ধ। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ধানডোবায় মরহুম কাজী সেকেন্দার আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল আজ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রাথমিক সদস্য ফরম, ওয়েবসাইট উদ্বোধন ও সাধারণ সভা অনুষ্ঠিত। খুলনার তেরখাদা উপজেলার কৃতি সন্তান লন্ডন প্রবাসী আরিফ বিল্লাহর মানবিক উদ্যোগ আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে সন্ত্রাস-চাঁদাবাজির অভিযোগ, সাংবাদিক সম্মেলনে বড় ভাই জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    তেরখাদার শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি পুনরায় নির্বাচিত হলেন মোঃ রবিউল হোসেন মাদারীপুরে বিনামূল্যে চক্ষু সেবা ও ছানি ক্যাম্প:চিকিৎসাসেবা পেলেন ১৫ শতাধিক দরিদ্র মানুষ ‎গ্রেপ্তারের নির্দেশের পরও অধরা জাহাঙ্গীর, প্রকাশ্যে চলাফেরা নিয়ে প্রশ্ন গৌরনদীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্ত অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

আগৈলঝাড়ায় স্বজনদের করা আইনি নিষেধাজ্ঞায় হতদরিদ্র পরিবারের ঘর নির্মাণ বন্ধ।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৩২৩ বার পড়া হয়েছে
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের চেংঙ্গুটিয়া গ্রামের একটি হতদরিদ্র পরিবার দিনমজুর রিপন হাওলদারের মা যিনি একজন নির্মাণ শ্রমিক হতদরিদ্র। সারা জীবন অন্যের ঘর নির্মাণের জন্য ইট ভেঙ্গেছেন। নিজে একটি জড়াজীর্ণ ঘরে মানবতার জীবনযাপন করছেন যুগের পর যুগ।
বিষয়টি স্বেচ্ছাসেবী সংগঠন “একঝাঁক মানবিক মানুষ”  এর দৃষ্টিগোচর হলে সংগঠনের পক্ষ থেকে  বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমের শেয়ার করে  নাগরিক  সহায়তায়  ঘরটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করে।  এবং আশার কথা হচ্ছে  বিষয়টি আগৈলঝাড়া উপজেলার স্বনামধন্য উপজেলা নির্বাহী অফিসারের নজরে আসে। তিনি গৃহহীন হতদরিদ্র পরিবারটির  জন্য সরকারি বরাদ্দ থেকে ৩ বান তিন এবং নগদ ২৯ হাজার টাকা প্রদান করেন।
দুঃখ হলেও সত্য রিপন হাওলাদারের  পৈত্রিক সম্পত্তির পরিমাণ খুবই নগণ্য। বর্তমানে যে জায়গাটিতে তিনি বসবাস করছেন তাও অন্যের জায়গা। ঘর নির্মাণের জায়গা সংক্রান্ত বিষয়টি তাদের কাকা সহ সম্পত্তির অন্যান্য ওয়ারিশগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে আলোচনা সাপেক্ষে  রিপনের হাওলাদারের কাকা জব্বার হাওলাদার একটি জায়গা নির্দিষ্ট করে দেন এবং স্বেচ্ছাসেবী সংগঠনকে ঘর করার আমন্ত্রণ জানান। গত মঙ্গলবার দোয়া এবং মোনাজাতের মধ্য দিয়ে ঘর নির্মাণ কাজ শুরু হয়।
কিন্তু দুঃখজনক বিষয় সেই সম্পত্তির  একজন ওয়ারিশ অন্যান্য ওয়ারিশ ও সামাজিক সিদ্ধান্তকে উপেক্ষা করে ঘর নির্মাণ বন্ধ করার জন্য কোর্টের শরণাপন্ন হয়ে উল্লেখিত জায়গাতে ঘর নির্মাণের নিষেধাজ্ঞা জারি করে এবং পাঁচ জন ব্যক্তিকে অভিযুক্ত করে।  আজ সকালে আগৈলঝাড়া থানার একজন কর্মকর্তা এসে কাজ বন্ধের নিষেধাজ্ঞা দিয়ে যান।
আরো দুঃখজনক বিষয় হচ্ছে অভিযুক্ত পাঁচজন ব্যক্তির একজন হচ্ছে সুবিধাভোগী রিপন হাওলাদার বাকি ৪ জন নিত্যন্ত মানবিক সহায়তা  জন্য এই ঘর নির্মাণ কাজের জন্য এগিয়ে এসেছেন।  এ বিষয়টি জানাজানি হলে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
হতদরিদ্র  ৬ জন সদস্যের একটু মাথা গোঁজার ঠাঁই করে দেবার জন্য এবং অনাকাঙ্খিত বিবাদ নিরসনের জন্য আগৈলঝাড়া উপজেলা প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী পরিবারটি ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com