
প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল আগৈলঝাড়াঃ-
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা র্যাব পরিচয়ে তিন পান ব্যবসায়িকদের কাছে চাঁদা দাবি করে তাদের কাছে থাকা নগদ অর্থ ছিনতাইয়ের ঘটনায় মঙ্গলবার রাতে শ্রমিকদলের নেতাসহ তিন ভূয়া র্যাব সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। দলীয় শৃূংখলা ভঙ্গের কারণে শ্রমিক দলের সাধারণ সম্পাদক রাসেল মোল্লাকে দল থেকে আজীবনের জন্য বহিস্কার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ি বাদী হয়ে গ্রেফতারকৃত তিনজন ভূয়া র্যাব সদস্যসহ অজ্ঞাতনামাদের আসামী করে থানায় মামলা দায়ের করেছেন।
গ্রেফতারকৃতরা হলো- আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের নাঘিরপাড় গ্রামের মৃত আব্দুল মাজেদ মোল্লার ছেলে ও বাগদা ইউনিয়নের শ্রমিক দলের সাধারণ সম্পাদক রাসেল মোল্লা (৪০) উত্তর চাঁদত্রিশিরা গ্রামের দুলাল মেল্লার ছেলে রমজান মোল্লা (২৮), এবং বাকাল ইউনিয়নের পূর্ব পয়সা গ্রামের নগেন হালদারের ছেলে নরত্তোম হালদার (৩৪)।
এদিকে দলীয় প্যাডে শৃংখলা ভঙ্গের অভিযোগে উপজেলা শ্রমিক দলের সভাপতি আল সজল আলাল ও সাধারণ সম্পাদক সিকদার মো. লিটন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার (১৭.৯.২৫) বাগধা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক গ্রেফতারকৃত রাসেল মোল্লাকে দলীয় পদ থেকে আজীবনের জন্য বহিস্কার করেছেন।
মামলার তদন্তকারী অফিসার এসআই সৌমেন বিশ্বাস এজাহারের বরাত দিয়ে জানান, শনিবার পান বিক্রি করে রাতে বাড়ি ফিরছিলেন বাকাল ইউনিয়নের আমবাড়ি গ্রামের খগেন ঢালির ছেলে বিপুল ঢালী ও তার সাথে থাকা অন্য পান ব্যবসায়িরা। পথিমধ্যে রাত সোয়া নয়টার দিকে স্থানীয় রিনঞ্জন ঢালীর মুদি দোকানের পূর্ব পাশে পৌঁছলে র্যাবের কোটি গায়ে, পিস্তল, হ্যান্ডকাপসহ লোকজন র্যাব পরিচয়ে ব্যবসায়ি বিপুলের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। বিপুল টাকা দিতে অস্বীকার করলে র্যাব পরিচয় প্রদানকারীরা তাকে তল্লাীর নামে পকেটে থাকা ৩১শ টাকা, অপর পান ব্যবসায়ি আহুতি বাটরা গ্রামের পলাশ মন্ডলের কাছ থেকে ১৫শ টাকা জোর পূর্বক ছিনিয়ে নেয়।
এসময় অপর পান ব্যবসায়ি নাটোর জেলার সিংড়া থানার রাতাল গ্রামের চঞ্চল কর্মকার ওই পথ দিয়ে যাবার সময় তারও পথরোধ করে ২০ হাজার টাকা দাবি করে ওই র্যাব পরিচয় প্রদানকারীরা। তিনিও টাকা দিতে না চাইলে তার কাছ থেকেও দুই হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। র্যাব পরিচয়ে টাকা ছিনিয়ে নেয়ায় ব্যবসায়িদের সন্দেহ হলে তারা র্যাবের পরিচয় প্রদানকারীদের কাছে তাদের সিইওর নাম জানতে চাইলে তারা কোন সদোত্তর দিতে না পারায় বিষয়টি থানা পুলিশকে ফোনে জানায় ওই ব্যবসায়িরা। ঘটনা পুলিশকে জানালে র্যাব পরিচয় প্রদানকারীরা দ্রুত ঘটনাস্থ থেকে পালিয়ে যায়। ব্যবসায়িরা তাদের পিছু নিয়ে বাকাল থেকে বাটরা গামী ব্রীজের উপর তিন জনকে আটক করে। এ সময় সুমন নামের অপর একজন কৌশলে পালিয়ে যায়। এরই মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশী জিজ্ঞাসাবাদে আটককৃতরা ভূয়া র্যাব বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিলে তিন ব্যবসায়ির কাছ থেকে ছিনিয়ে নেয়া ৪ হাজার ৬শ টাকা উদ্ধার করে পুলিশ। উদ্ধার করা হয় র্যাবের পোশাক কোটিসহ অন্যান্যা সামগ্রী। পুলিশ আটক তিন ভূয়া র্যাব সদস্যকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ি বিপুল ঢালী বুধবার দুপুরে গ্রেফতারকৃত ৩জন, পালিয়ে যাওয়া সুমনসহ অজ্ঞাতনামাদের আসামী করে থানায় মামরা দায়ের করেছেন, নং-৯(১৭.৯.২৫)।
থানা অফিসার ইন চার্জ মো. অলিউল ইসলাম জানান, র্যাব পরিচয়ে চাঁদা দাবি করা ও টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় পালিয়ে যাওয়া আসামী সুমনসহ অজ্ঞাতনামাদের গ্রেফতারে বিভিন্নস্থানে অভিযান অব্যাহত রয়েছে।