1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়ায় মাদক বিক্রিতে নিষেধ করায়একই পরিবারের ৪ জনের উপর হামলা, থানায় লিখিত অভিযোগ। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুর কালকিনিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত কারা ও পুলিশের সমন্বিত দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত মাদারীপুরের ঐতিহ্যবাহী টুবিয়া বাজারে ‘বিশেষ পরিচ্ছন্নতা অভিযান’পরিচালিত উজিরপুরের সন্তান থেকে জাতীয় রাজনীতির নেতৃত্বে মোহাম্মদ দুলাল হোসেন এআই-তৈরি ভুয়া ভিডিওর প্রতিবাদে দেবীগঞ্জে ওলামা দলের মানববন্ধন, দোষীদের বিচারের দাবি,, মোহনপুরে সার মজুদে অনিয়মের অভিযোগ, বাধা দিতে গিয়ে কৃষক আহত গৌরনদীতে পরিচ্ছন্ন ও শব্দদূষণমুক্ত কর্মপরিবেশ গঠনে উদ্বুদ্ধকরণ সভা রাজশাহীতে র‌্যাবের অভিযানে অপহৃত কিশোরী উদ্ধার পবায় মিজানুর-ইসমাইল সিন্ডিকেট প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে ভুয়া ভিডিও: দেবীগঞ্জে বিএনপির প্রতিবাদ ও সংবাদ সম্মেলন,,

আগৈলঝাড়ায় মাদক বিক্রিতে নিষেধ করায়একই পরিবারের ৪ জনের উপর হামলা, থানায় লিখিত অভিযোগ।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৬০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-বরিশালের আগৈলঝাড়ায় মাদক বিক্রিতে নিষেধ করায় একই পরিবারের ৪ জনের উপর হামলা করে আহত করা হয়েছে। তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে। এঘটনায় থানায় ১০জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত সুত্রে জানা গেছে, উপজেলা ফুল্লশ্রী গ্রামে রফিজদ্দিন ফকিরের তিন ছেলে যাকাত, ছালাম, জাকির ফকির দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছে। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলাও রয়েছে।

মাদক নিয়ন্ত্রন অধিপ্তর, ডিবি, র‌্যাব ও পুলিশের হাতে একাধিকবার গ্রেফতার হয়ে জামিনে এসে পুনরায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে তারা। এলাকাবাসী তিন ভাইয়ের নিয়ন্ত্রিত মাদক ব্যবসা বন্ধের দাবী করে আসলেও তারা কর্নপাত করেনি। রোববার সকালে একই এলাকার রশিদ ফকিরের ছেলে জুলফিকার ফকির মাদক ব্যবসায়ীদের বড় ভাই এরশাদ ফকিরকে মাদক বিক্রি করতে তার ভাইদের নিষেধ করার কথা বলেন। এঘটনায় এরশাদ ফরিকরের সাথে বাইপাস সড়কে বাকবিতন্ডার একপর্যায় সংর্ঘষ শুরু হয়। এসময় এরশাদের তিন ভাই মাদক ব্যাবসায়ী যাকাত, ছালাম, জাকিরসহ তাদের পরিবারের ১০-১২জনের একটিদল জুলফিকার ফকিরের উপর হামলা করে। এসময় ছেলেকে হামলার হাত থেকে বাঁচাতে আসলে মা শাবানা বেগম ও ভাই রফিক ফকিরের উপর হামলা করে আহত করে মাদক ব্যবসায়ীরা। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। এঘটনায় আহত জুলফিকার ফকির বাদী হয়ে গতকাল রোববার দুপুরে এরশাদ ফকিরের তিনভাইসহ তাদের পরিবারের ১০জনের বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

এঘটনায় বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস বলেন, একাধিকবার উপজেলা আইন-শৃংখলা সভায় মাদকের বিরুদ্ধে বলা হয়েছে। তাদের মাদকসহ গ্রেফতারের সময় যারা আহত হয় তারা চিকিৎসা নিয়ে বাড়ি আসার পূর্বে মাদক ব্যবসায়ীরা আদালত থেকে জামিনে বের হয়ে আসেন। গতকাল রোববার সকালের ঘটনাটি আমি শুনেছি। এঘটনা পুলিশ প্রশাসনকে অবহিত করা হবে।
এঘটনায় অভিযুক্ত এরশাদ ফকির বলেন, আমার ভাইদের মাদক ব্যবসা বন্ধ করতে নিষেধ করলেও তারা আমার কথা শুনছেন না। গতকাল রোববার সকালে জুলফিকার ফকির আমাকে গালমন্দ করে। যার কারনে তাকে জিজ্ঞাসা করতে গেলে সে আমার উপর হামলা করে। আমাকে তার হাত থেকে রক্ষা করতে আমার ভাইরা এগিয়ে আসলে তাদের মাদক ব্যবসায়ী বলে গালমন্দ করে জুলফিকার ও তার পরিবারের লোকজন। এব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি(তদন্ত)মো.মাজহারুল ইসলাম লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তীতে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com