1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়ায় বাড়ি ফেরার পথে মামলার বাদীর ওপর হামলা। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ১২:৪২|
সংবাদ শিরোনামঃ
পার্সেন্টিজ ছাড়া ফাইল নড়েনা, মুক্তিযোদ্ধা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ বন্ধ। গৌরনদীর প্রধান সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগ নড়াইলের নড়াগাতীর পুটিমারি বাজারে মোবাইল কোর্ট, লাইসেন্স না থাকায় জরিমানা মাদারীপুরে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ছয় হাজারের অধিক শিক্ষার্থীদের দিলো শিক্ষা উপকরণ গৌরনদীতে নারীর ক্ষমতায়নে উঠান বৈঠক। আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রাজশাহী জেলা পুলিশ মাহিলাড়া মঠ সংলগ্ন ৪.৯৮ একর সরকারি ভিপি জমি অবৈধ দখলমুক্ত কালিয়ার মির্জাপুর মহাশ্মশানে দুর্ধর্ষ ডাকাতি, এলাকাজুড়ে উদ্বেগ নড়াইলে শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে ‘জিরো মিসিং’ উদ্যোগ

আগৈলঝাড়ায় বাড়ি ফেরার পথে মামলার বাদীর ওপর হামলা।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ২৮১ বার পড়া হয়েছে

আশরাফ আগৈলঝাড়া প্রতিনিধিঃ- আগৈলঝাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে বাড়ি ফেরার পথে বাদীর উপর হামলার ঘটনা ঘটেছে। আহত ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা বাকাল ইউনিয়নের পশ্চিম বাকাল গ্রামে জব্বার ফকির ও শামছুল ফকিরের যৌথ পুকুরের মাছ ধরাকে কেন্দ্র বিরোধের বিষয় জব্বার ফকিরের স্ত্রী আছমা বেগম জিজ্ঞাসা করতে গেলে তাকে গালাগাল করে শামছুল ফকির।

স্ত্রীকে গালাগালের প্রতিবাদ করতে গেলে স্বামী জব্বার ফকিরকে প্রতিপক্ষ শামছুল ফকিরের নেতৃত্বে ৩-৪ জনে একটি দল ধাওয়া করে জব্বারকে মামলা দিয়ে হয়রানির হুমকি দেন তারা।

এঘটনায় জব্বার ফকির বাদী হয়ে মঙ্গলবার বিকেলে শামছুল ফকিরসহ ৩-৪ জনের নামে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে বাড়ি ফেরার পথে বাকালহাটে পৌছালে বাদী জব্বার ফকিরের উপর অভিযুক্ত শামছুল ফকিরের ভাই হাবুল ফকির, মতলেব ফকির, সেরজন ফকির ও ভাতিজা শিপলু ফকিরের নেতৃত্বে তার উপর হামলা করে গুরুতর আহত করে ফেলে রাখে।স্থানীয়রা জব্বার ফকিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এব্যাপারে অভিযুক্ত শামছুল ফকির বলেন, জব্বার ফকিরের শরিকরা মাছ ধরেছে। আমি বাধা দিলে বিরোধ সৃষ্টি হয়। জব্বার ফকির আমার নামে থানায় মিথ্যা লিখিত অভিযোগ দায়ের করায় আমার ভাই ও ভাতিজারা মিথ্যা অভিযোগের বিষয়ে জব্বারকে জিজ্ঞাসা করলে বাকবিতন্ডার এক পর্যায় হাতাহাতির ঘটনা ঘটে।এঘটনার তদন্তকারী কর্মকর্তা আগৈলঝাড়া থানার এসআই শফিউদ্দিন বলেন, জব্বার ফকিরের উপর হামলা করে আহত করার ঘটনা আমরা শুনেছি। ঘটনাটি ওসি স্যারকে জানানো হয়েছে। জব্বার ফকির সুস্থ হয়ে বাড়ি ফিরে আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com