1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়ায় দুই অপ্রাপ্তবয়স্ক নিখোঁজ: প্রেমের টানে পালানোর অভিযোগ, দিশেহারা দুই পরিবার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে র‌্যাবের অভিযানে অপহৃত কিশোরী উদ্ধার পবায় মিজানুর-ইসমাইল সিন্ডিকেট প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে ভুয়া ভিডিও: দেবীগঞ্জে বিএনপির প্রতিবাদ ও সংবাদ সম্মেলন,, জনগণের ভালোবাসা নিয়ে দেশ পরিচালনার পরামর্শ, আগৈলঝাড়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। মানুষকে হয়রানি করার জন্য বিএনপি ভোটে নির্বাচিত হয় নাই”এমপি খোকন তালুকদার” জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা দেশ ও জনগনের শত্রু, এবং সরকারের শত্রু.. তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। রাজশাহীতে অস্ত্র, গুলি ও মাদকসহ সরঞ্জাম উদ্ধার মাদারীপুরের ডাসারে পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধার ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ আগৈলঝাড়ায় দাখিল মাদ্রাসার অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল, উপবৃত্তি ও ইউনিফর্ম বিতরণ ‌গৌরনদীতে সবুজায়নের দিন: বৃক্ষমেলা উদ্বোধন, বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী বিতরণ

আগৈলঝাড়ায় দুই অপ্রাপ্তবয়স্ক নিখোঁজ: প্রেমের টানে পালানোর অভিযোগ, দিশেহারা দুই পরিবার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

 

আগৈলঝাড়া বরিশাল প্রতিনিধিঃ-

বরিশালের আগৈলঝাড়া উপজেলার দুটি পরিবারের দুই অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়ে নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারগুলোর দাবি, প্রেমের সম্পর্কের জেরে তারা একসঙ্গে পালিয়ে গেছে।
নিখোঁজদের মধ্যে রয়েছে উপজেলার ছবিখারপাড় গ্রামের বাসিন্দা মাধ্যমিক স্কুল শিক্ষক সৈকত বাড়ৈর মেয়ে অন্নেসা বাড়ৈ (১৫)। সে নিউটেনের জোবারপাড় মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। অন্যদিকে নিখোঁজ ছেলে তন্ময় বিশ্বাস (১৬), বাগধা ইউনিয়নের নাঘিরপাড় গ্রামের বাসিন্দা তরনী বিশ্বাসের ছেলে এবং স্থানীয় নাঘিরপাড় মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৫ মার্চ ২০২৬, বুধবার বিকেল তিনটার দিকে অন্নেসা বাড়ৈকে বাড়িতে খুঁজে পাওয়া যায়নি। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর জানা যায়, তন্ময় বিশ্বাসের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং তারা একসঙ্গে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
ছেলের পরিবার জানায়, এর আগে মেয়ের বাবা তাকে নিয়ে তন্ময়ের বাড়িতে গিয়ে আবার ফিরিয়ে নিয়ে আসেন। পরে মেয়েকে শাসন ও মানসিক চাপ দেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে। এ অবস্থায় অন্নেসা তন্ময়ের সঙ্গে যোগাযোগ করে তাকে নিয়ে যাওয়ার অনুরোধ জানায়। পরবর্তীতে দুজনের সম্মতিতে তারা পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার ২৪ ঘণ্টারও বেশি সময় পার হলেও এখনো তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। মেয়ের আত্মীয়স্বজনসহ পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি চালিয়েও কোনো তথ্য পাননি।

এ বিষয়ে অন্নেসার মামা অজয় হালদার ও প্রতিবেশী মৃত্যুঞ্জয় জানান, তারা আগৈলঝাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে বলে জানা গেছে।

এদিকে তন্ময়ের পরিবার চরম উদ্বেগ ও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। তাদের দাবি, ছেলে এ বছর এসএসসি পরীক্ষার্থী হওয়ায় তার ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। একইভাবে মেয়ের পরিবারও সামাজিক ও মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছে।

উভয় পরিবারের সদস্যরা জানান, ছেলে-মেয়ে দুজনই অপ্রাপ্তবয়স্ক এবং তারা এখনো সংসার জীবনের বাস্তবতা বোঝার মতো পরিণত হয়নি। তারা দ্রুত সন্তানদের নিরাপদে ফিরে পাওয়ার জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com