1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়ায় চোর চক্রের ১২ নারী সদস্য গ্রেফতার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমজমাট উদ্বোধন উজিরপুরে ভক্তি ও উৎসবের আবহে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন মূল অপরাধীদের অপকর্ম ঢাকতে ভুয়া সাংবাদিক সম্মেলন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের বীরত্বগাথা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে’ কাজের প্রলোভনে পাচার, থাইল্যান্ডে নির্যাতন; মালয়েশিয়ায় অসুস্থ জনি নড়াইলের নড়াগাতীতে ফিরলেন রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী দুই বছর পর রিংয়ে কালিয়ার প্রকৌশলী ফাহাদ কিকবক্সিংয়ে প্রত্যাবর্তন, লক্ষ্য নিয়মিত প্রতিযোগিতায় ফেরা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা মাদারীপুরে ইতালি প্রবাসীর বাবার ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ”আহত-৬”আটক-১

আগৈলঝাড়ায় চোর চক্রের ১২ নারী সদস্য গ্রেফতার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৩০৯ বার পড়া হয়েছে

মো: আশরাফ আগৈলঝাড়া প্রতিনিধিঃ- বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়ন পরিষদ স্মার্টকার্ড আনতে গিয়ে ১৫ জন মহিলার স্বনাংলকার চুরির ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ মামলায় ১২ জন চোর চক্রের মহিলা সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের গতকাল বুধবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাগধা মাধ্যমিক বিদ্যালয় ৫ নভেম্বর বাগধা ইউনিয়নের ১ ও ৩ নং ওয়ার্ডের চার হাজার ভোটারদের মাঝে জাতীয় পরিচয়পত্রের স্মার্টকার্ড বিতরন করা হয়।বিতরনের সময় নারীদের লাইনের মাঝে ব্রাক্ষনবাড়ি জেলার নাছির নগর উপজেলার ধরমন্ডল গ্রামের একাধিক মহিলা চোর চক্রের সদস্যরা বোরকা পরে লাইনে দাড়িয়ে ছিল। তারা স্থানীয় মহিলাদের কাছ থেকে বিভিন্ন কৌশলে গলায় স্বর্নাংলকার নিয়ে যায়। পরে খাজুরিয়া গ্রামের বাইজিদ তালুকদারের স্ত্রীর রুমা বেগমের গলার স্বনাংলকার চুরির সময় ব্রাক্ষনবাড়ি জেলার নাছির নগর উপজেলার ধরমন্ডল গ্রামের শিশু মিয়ার স্ত্রী সুমাইয়া আক্তার(৩৫)কে স্থানীয় আটক করে।পরে পুলিশকে সংবাদ দিলে এসআই মিল্টন মন্ডল বাগধা গিয়ে প্রথমে সুমাইয়া আক্তারকে গ্রেফতার করে। পরে তার কথা মতে ব্রাক্ষনবাড়িয়া জেলার নাছির নগর উপজেলার ধরমন্ডল গ্রামের সোহরাব আলী স্ত্রী সেলিনা বেগম(৩৫), লিলু মিয়ার স্ত্রীর রুমা বেগম(৪৫), জহির মিয়ার স্ত্রী বানেছা বেগম(২৫), মোবারক মিয়ার স্ত্রী ইয়াসমিন আক্তার(২২), জহুর আলীর স্ত্রী কেতারা বেগম(৪৮), আলাউদ্দিন শাহ’র স্ত্রী সালমা আক্তার(৩৪), জিতু মিয়ার স্ত্রী রোকসানা বেগম(৩০), আজিজ মিয়ার স্ত্রী আজিরন বেগম(৩০), হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মোরাপুর গ্রামের সুজন মিয়ার স্ত্রী কাকলী বেগম(২৩), এলাচ মিয়ার স্ত্রী দিনা আক্তার(২২), মুজাহিদ মিয়ার স্ত্রী রাফিয়া বেগম(৩০)সহ ১২জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

স্মার্টকার্ড নিয়ে আসা ১৫-১৬জন মহিলাদের চুরি যাওয়া স্বনাংলকারের মুল্য প্রায় ৫ লক্ষ টাকা।এঘটনায় ৫ নভেম্বর রাতে আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের বাইজিদ তালুকদারের স্ত্রী রুমা বেগম বাদী হয়ে আগৈলঝাড়া থানায় চুরির মামলা দায়ের করেন, যার নং-২। গ্রেফতারকৃত মহিলা চোর চক্রের সদস্যদের গতকাল বুধবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।এব্যাপারে উপজেলার বাগধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্রি বলেন, বাগধা ইউনিয়নের ১ ও ৩ নং ওয়ার্ডের স্মার্টকার্ড বিতরন করার সময় একাধিক মহিলার গলার চেইন চুরি হয়ে যায়।

এ ঘটনায় আমি থানায় জানালে ১২ জনকে আটক করা হয়।আগৈলঝাড়া থানার ওসি মো.অলিউল ইসলাম বলেন, মহিলাদের চেইন চুরির ঘটনায় ১২জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা গ্রহন করে বরিশাল জেল হাজতে প্রেরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com