1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়ায় ঈদে সরকারের খাদ্য সহায়তা বিতরণ উদ্বোধন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ১১:৪১|
সংবাদ শিরোনামঃ
বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত রানীনগর বালুমহাল দখলের অভিযোগ, সাড়ে ১১ কোটি টাকা ফেরত চাইলেন ইজারাদার মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন পূরণে পাশে দেবীগঞ্জ উপজেলা প্রশাসন,, রামপালে দুই দলিল লেখকের নামে মিথ্যা মামলা, প্রতিবাদে দলিল লেখকবৃন্দ নড়াইলে যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার, রহস্যের ইঙ্গিত রাজশাহীতে বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট কুপিয়ে আহতের অভিযোগ, সন্ত্রাসীদের গ্রেফতার দাবি ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু দুর্গাপুরে নানাবাড়িতে বেড়াতে এসে ট্রলিচাপায় শিশু আহত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করলেন গৌরনদীর মুরছালিন ও পূর্বা

আগৈলঝাড়ায় ঈদে সরকারের খাদ্য সহায়তা বিতরণ উদ্বোধন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ২২৮ বার পড়া হয়েছে

আশরাফ উদ্দিন আগৈলঝাড়া প্রতিনিধিঃ- বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা মডেল ইউনিয়নের দুঃস্থদের মধ্যে সরকারের পবিত্র ঈদ-উল-আযহা পালনে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে।

১৩ জুন বৃহস্পতিবার দুপুরে গৈলা মডেল ইউনিয়ন পরিষদ চত্তরে চেয়ারম্যান মোঃ শফিকুল হোসেন টিটু তালুকদারের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন ২৪৭৫ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মোশারেফ হোসেন, গৈলা মডেল ইউনিয়ন পরিষদের সচিব সাধন চন্দ্র হালদার, ইউপি সদস্য মোঃ মারুফ হোসেনসহ অনেকে।

সূত্র মতে, সরকার ইদ উল আযহা পালনে অসহায় ও দুঃস্থদের মধ্যে ভিজিএফ কর্মসূচির আওতায় ১৩২দশমিক ৩৫ মেট্টিক টন চাল বরাদ্দ করেছে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মোশারেফ হোসেন আজকের ক্রাইম নিউজ এর প্রতিনিধি বি এম মনির হোসেনকে জানান, ২০২৩-২০২৪ অর্থ বছরে পবিত্র ঈদ-ইল-আযহা পালনের জন্য অতি দরিদ্র ও দুঃস্থদের ঈদে খাদ্য সহায়তা প্রদান করতে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় থেকে ১৩ হাজার ২শ ৩৫টি দুঃস্থ পরিবারের জন্য ১০ কেজি হারে ১৩২.০৭০ মেট্টিক টন বরাদ্দকৃত বিশেষ ভিজিএফ চাল উপজেলা নির্বাহী অফিসার ১০ জুন প্রত্যেক চেয়ারম্যানের নামে পৃথক পৃথক ডিও লেটার প্রদান করেছেন। ঈদের আগেই সকল ইউনিয়নে চাল বিতরণ করা হবে।উপজেলায় জনসংখ্যা হারে রাজিহার ইউনিয়নে ২৯৪৭ পরিবার, বাকাল ইউনিয়নে ২৬০২ পরিবার, বাগধা ইউনিয়নে ২৭৩৮ পরিবার, গৈলা ইউনিয়নে ২৪৭৫ পরিবার ও রত্নপুর ইউনিয়নে ২৪৭৩ পরিবারসহ পাঁচটি ইউনিয়নে মোট ১৩হাজার ২শ ৩৫ পরিবার এই চাল সহায়তা পাবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com