1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সুবর্ণজয়ন্তী ঘিরে উৎসবের প্রস্তুতি, আরডিএ চেয়ারম্যানের সঙ্গে শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তেরখাদায় যৌতুক ও বাল্য বিবাহ নিরোধ, ইভটিজিং ও মানবপাচার প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত ​বানারীপাড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির সাংগঠনিক সম্পাদক বহিষ্কার ​বানারীপাড়ায় ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালনে বিএনপির প্রস্তুতি সভা সুবর্ণজয়ন্তী ঘিরে উৎসবের প্রস্তুতি, আরডিএ চেয়ারম্যানের সঙ্গে শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন: গৌরনদীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উপলক্ষ্যে রামপালে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রামপালে ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম কোয়ালিটি এ্যান্ড সেলফ রিভিউ ওয়ার্কশপ অনুষ্ঠিত  আগৈলঝাড়ায় ঘরের ভেতর রহস্যময় দুই কবর, প্রশাসনের হস্তক্ষেপে ভেঙে ফেললেন নির্মাতা তেরখাদায় ৪দলীয় ভলিবল টুর্নামেন্টে বুড়ি গাংনী ভলিবল দল চ্যাম্পিয়ন রামপালে নিরাপদে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের লক্ষ্যে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

সুবর্ণজয়ন্তী ঘিরে উৎসবের প্রস্তুতি, আরডিএ চেয়ারম্যানের সঙ্গে শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা, রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর ঐতিহ্যবাহী শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনের প্রস্তুতি চলছে। এ আয়োজনকে সামনে রেখে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ সুইটের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও প্রাক্তন শিক্ষার্থীরা।

সাক্ষাৎকালে বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা, প্রস্তুতি এবং সার্বিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের আয়োজনের বিষয়গুলো তুলে ধরেন।

আরডিএ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ সুইট তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন সফল করতে সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি বিদ্যালয়ের ৫০ বছর পূর্তির এ আয়োজনের সার্বিক সফলতা কামনা করেন।

বিদ্যালয়ের প্রকাশিত ঘোষণা অনুযায়ী, আগামী ১৯ ডিসেম্বর ২০২৬ তারিখে সুবর্ণজয়ন্তী উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ উৎসবকে ঘিরে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

দীর্ঘ পাঁচ দশকের শিক্ষার পথচলা, স্মৃতি ও অর্জনকে স্মরণীয় করে রাখতে বিদ্যালয়টির এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com