1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সিরাজগঞ্জের তাড়াশে জমি নিয়ে বিরোধ,ভাতিজার শাবলের আঘাতে প্রাণ গেল চাচার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ৪:১৫|
সংবাদ শিরোনামঃ
কালকিনিতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে উজিরপুরে মানববন্ধন দেবীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন,, গৌরনদী পূবালী ব্যাংকের ক্যাশলেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত গৌরনদীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ’র শুভ উদ্বোধন নড়াইলের কালিয়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন দেবীগঞ্জে বালুবাহী ট্রাকের চাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার আগুন,, একঝাঁক মানবিক মানুষ’— নিভৃত গ্রামে মানবতার আলোকবর্তিকা দালালমুক্ত ও হয়রানিমুক্ত’র আশ্বাসে গৌরনদীতে ভূমি সেবার মেলার উদ্বোধন। 

সিরাজগঞ্জের তাড়াশে জমি নিয়ে বিরোধ,ভাতিজার শাবলের আঘাতে প্রাণ গেল চাচার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ৫৫৮ বার পড়া হয়েছে

তাড়াশ উপজেলা প্রতিনিধি,মোঃ মুনসুর আলীঃ- নিবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার সগুনা ইউনিয়নের চর-কুশাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোসলেম উদ্দিন সগুনা ইউনিয়নের চর-কুশাবাড়ী গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শাবলের আঘাতে চাচা নিহত হলে স্থানীয় সাগরকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌছে সাগর আহমেদ জালালকে আটক করে থানায় আনা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত জমি নিয়ে চাচা ও ভাতিজার মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে আজ সকালে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ভাতিজা জালাল চাচা মোসলেম উদ্দিনকে শাবল দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই চাচা মারা যান।

তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরে আলম জানান, ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com