1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সাম্প্রদায়িক ষড়যন্ত্র করে দেশের ক্ষতি করলে কঠোর হস্তে দমন করা হবে- উজিরপুরে ডিআইজি জামিল হাসান - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ফাইভ স্টোন ইম্প্যাক্টের উদ্যোগে গৌরনদীতে দুইদিনব্যাপী  পুরোহিতদের প্রশিক্ষণ কর্মশালা আগৈলঝাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৬ প্রতিষ্ঠানে ২২ হাজার ৫০০ টাকা জরিমানা ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার বার্তা, গৌরনদীতে রোভার স্কাউটের অভিযান মাদক ও সন্ত্রাসমুক্ত উন্নত মৌগাছি গঠনে চেয়ারম্যান মেজর আলী বিশ্বাসের প্রশংসনীয় পদক্ষেপ পটুয়াখালীতে গর্ভবতী নারীকে মারধরের মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার শোকের ছায়া গৌরনদীতে, আর নেই জামান মিয়া। বরিশাল বিমানবন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নে গুরুত্ব নোয়াখালীতে ডিএনসির বিশেষ অভিযান: ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৩ গৌরনদীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার সমাপনী, পুরস্কার পেল শিক্ষার্থীরা মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে বোমা বিস্ফোরণের শব্দে আতঙ্কিত শহরবাসী

সাম্প্রদায়িক ষড়যন্ত্র করে দেশের ক্ষতি করলে কঠোর হস্তে দমন করা হবে- উজিরপুরে ডিআইজি জামিল হাসান

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ৪৯৫ বার পড়া হয়েছে

মোঃ জুনায়েদ খান সিয়াম,উজিরপুর প্রতিনিধিঃ- বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ জামিল হাসান (পিপিএম) উজিরপুরের ঐতিহ্যবাহী উগ্রতারা মন্দিরে দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে গিয়ে প্রধান অতিথির বক্তৃতায় বলেন , কোন মহল সাম্প্রদায়িক ষড়যন্ত্র করে অপপ্রচার চালিয়ে সংখ্যালঘু সহ দেশের ক্ষতি করতে চাইলে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে ।

আমরা ৯১ ও ২০০১ এর অবস্থায় ফিরে যেতে চাই না। এ দেশ অসাম্প্রদায়িক মুক্তিযোদ্ধার বাংলাদেশ । ২৩ অক্টোবর সোমবার সন্ধ্যা সাতটায় তারাবাড়ী উগ্রতারা মন্দিরে শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন কালে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ শাহজাহান পিপিএম , সহকারী পুলিশ সুপার (আবাসিক পুলিশ অফিসার ডিআইজি অফিস) সোহেল পারভেজ ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ, অফিসার ইনচার্জ তদন্ত মোঃ তৌহিদুজ্জামান সোহাগ, শিকারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মাঝি, মন্দির কমিটির সভাপতি দেবাশীষ দাস,

উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক মুন্না,অনুষ্ঠানের সঞ্চালনা করেন অমিতাব দাশ গুপ্তা। পরিদর্শন শেষে প্রধান অতিথি অসহায় দরিদ্র হিন্দু পরিবারের মাঝে বস্ত্র বিতরন করেন ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com