1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সাম্প্রদায়িক প্রচারকে পরাজিত করুন,অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলুন-মেনন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৬:১২|
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ে পুকুরে বিষ প্রয়োগ, লাখ টাকার মাছ নিধনের অভিযোগ,, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গৌরনদীতে পরিকল্পনা সভা। রামপাল সরকারি কলেজে এইস এস সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া দেবীগঞ্জে বিএডিসি খামারে ধইঞ্চা চাষে সাফল্য, বদলে যাচ্ছে উত্তরবঙ্গের কৃষি চিত্র আইনশৃঙ্খলা সমন্বয় সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা। রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন কালিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কালিয়ার পহরডাঙ্গায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে,চোর অপবাদ দিয়ে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

সাম্প্রদায়িক প্রচারকে পরাজিত করুন,অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলুন-মেনন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪১ বার পড়া হয়েছে

মোঃ কাওছার হোসেন,বিশেষ প্রতিনিধিঃ- বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতায় আওয়ামীলীগের নৌকা প্রতীকের উঠান বৈঠকে,সাম্প্রদায়িক প্রচারকে পরাজিত করুন,অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলুন, এসব কথা বলেন প্রধান অতিথি বরিশাল-২ আসন (উজিরপুর-বানারীপাড়া) নৌকার প্রার্থী কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সফল মন্ত্রী কমরেড রাশেদ খান মেনন। উজিরপুর উপজেলার হারতা বাজার বটতলা নামক স্থানে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের নৌকা প্রতীকের উঠান বৈঠকে নেতাকর্মীদের ঢল নেমেছে।

২৬ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৫ টায় উঠান বৈঠকে হারতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সুনিল বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান অমল মল্লিকের সঞ্চালনায় ভার্চ্যুয়ালের মাধ্যমে বক্তৃতা করেন বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস।

বক্তৃতা করেন উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেন,সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু,সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, অশোক কুমার হাওলাদার, পরিমল কুমার বাইন, সাংগঠনিক সম্পাদক এবং উজিরপুর উপজেলা ও পৌর প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ খবির উদ্দিন হাওলাদার, পৌর আওয়ামী লীগের সভাপতি তাপস কুমার রায়,ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি এবং উজিরপুর উপজেলা ও পৌর প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লা,উজিরপুর উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মোঃ ফায়জুল হক বালী ফারাহীন, কেন্দ্রীয় আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা উপ কমটির সদস্য মোঃ সবুজ মোল্লা,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য সুখেন্দু বৈদ্য, হারতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অমল মল্লিক, সাবেক চেয়ারম্যান ডাঃ হরেন রায়সহ শত শত নেতাকর্মী।

এসময় প্রধান অতিথি শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নৌকা প্রতীকে ভোট চেয়ে ভোটারদের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com