1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সাভারে অনুমোদনহীন ল্যাবরেটরিতে বিষাক্ত অবৈধ ওষুধ তৈরির: তথ্য সংগ্রহে গেলে সাংবাদিকদের বাধা ও হুমকি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন,ধ্বংস হচ্ছে ফসলি জমি মাদারীপুরে ডিবি পুলিশের অভিযান, ৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার সরকারি নর্থ খুলনা কলেজে বার্ষিক পুরস্কার বিতরণী ও ওপেন কনসার্ট অনুষ্ঠিত কেরানীগঞ্জে ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খুলনা রূপসায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বার্থী ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে হবে: আজিজুল বারী হেলাল সাভারে অস্বাস্থ্যকর ও অনুমোদনহীন বিস্কুট কারখানার রমরমা ব্যবসা, স্বাস্থ্যঝুঁকিতে কোমলমতি শিশুরা আন্তর্জাতিক সাংবাদিক নেটওয়ার্ক বিএনএন এশিয়ার সদস্য হলেন রাজশাহীর হাবিব জুয়েল

সাভারে অনুমোদনহীন ল্যাবরেটরিতে বিষাক্ত অবৈধ ওষুধ তৈরির: তথ্য সংগ্রহে গেলে সাংবাদিকদের বাধা ও হুমকি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক,সাভারঃ

​ঢাকা জেলার সাভারে সরকারি অনুমোদন, বৈধ কাগজপত্র কিংবা বিশেষজ্ঞ ল্যাবটেস্ট ছাড়াই গড়ে উঠেছে একটি অবৈধ হারবাল ওষুধ তৈরির কারখানা। যেখানে চরম স্বাস্থ্যঝুঁকিতে ফেলছে সাধারণ মানুষকে। এ বিষয়ে সরেজমিনে তথ্য সংগ্রহ করতে গেলে ওই কারখানার কর্মরত ব্যক্তিরা সাংবাদিকদের বাধা ও প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে।

​বিশেষ সূত্রে জানা যায়, সাভার বাজার রোডের এ/১২৫ দেওয়ান ইদ্রিস সড়কের মাথায় একটি টিনের ঘরের ভেতরে গড়ে তোলা হয়েছে এই গোপন ল্যাবরেটরি। সেখানে সম্পূর্ণ অনিয়ন্ত্রিত ও মানহীন উপায়ে প্রস্তুত করা হচ্ছে নানা ধরনের ওষুধ।

স্থানীয়দের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানে জানা যায়, দীর্ঘদিন ধরে কোনো ধরনের বৈধ লাইসেন্স ছাড়াই “পাইওনিয়ার ল্যাবরেটরীজ” নামের সাইনবোর্ড ব্যবহার করে গোপনে ‘পিউরিফাইন ইউনানী ঔষধ তৈরি’ নামে এই অপচিকিৎসা কার্যক্রম চালিয়ে আসছে চক্রটি।

​ভুয়া এই ল্যাবরেটরিতে মূলত বিভিন্ন ধরনের তথাকথিত যৌন উত্তেজক ও কবিরাজি ওষুধসহ প্রায় ৫০টি আইটেমের ওষুধ তৈরি করা হয়। এসব ওষুধের মোড়কে আকর্ষণীয় প্রলোভন ও মনভোলানো বিজ্ঞাপন ব্যবহার করা হলেও ভেতরে মেশানো হচ্ছে অত্যন্ত ক্ষতিকর ও বিষাক্ত রাসায়নিক উপাদান।

চিকিৎসকদের মতে, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া এবং অনুমোদনহীন ল্যাবরেটরিতে তৈরি এসব নিম্নমানের ওষুধ সেবন করলে কিডনি ও লিভার বিকল হয়ে যাওয়ার মারাত্মক ঝুঁকি থাকে। বিশেষ করে এ ধরনের ভেজাল যৌন উত্তেজক ওষুধ সেবনের ফলে যেকোনো মুহূর্তে মানবদেহে বড় ধরনের বিপর্যয় এমনকি প্রাণহানির মতো ঘটনাও ঘটতে পারে।

​সাংবাদিকদের অবরুদ্ধ ও প্রাণনাশের হুমকি
সম্প্রতি অনুসন্ধানী সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে সাংবাদিকরা ওই কারখানায় গেলে সেখানে চরম হট্টগোলের সৃষ্টি হয়। গণমাধ্যমকর্মীরা কারখানার বৈধ কাগজপত্র দেখতে চাইলে সেখানে উপস্থিত ল্যাবরেটরি কর্তৃপক্ষের লালিত ক্যাডার বাহিনী সাংবাদিকদের অবরুদ্ধ করার চেষ্টা করে এবং নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন করে। অভিযোগ রয়েছে, একটি প্রভাবশালী মহলের নাম ভাঙিয়ে সাংবাদিকদের ওপর চড়াও হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, “সাংবাদিকদের মাধ্যমে জানতে পারলাম সাভার বাজার রোড এলাকায় একটি ইউনানী-আয়ুর্বেদিক কারখানা রয়েছে, যারা অবৈধভাবে ওষুধ উৎপাদন করছে। বিষয়টি গনমাধ্যম আর্মিদের মাধ্যমে অবগত হয়েছি।

অতিদ্রুত আমরা সেখানে অভিযান পরিচালনা করব এবং তাদের কাগজপত্র যাচাই করব। যদি কাগজপত্র ঠিক না থাকে, তবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

​এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ওষুধ প্রশাসন অধিদপ্তরের (ডিজিডিএ) অন্য কোনো কর্মকর্তার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

​তবে জনস্বাস্থ্য রক্ষায় অবিলম্বে সাভারের এই অবৈধ কারখানাটি সিলগালা করা এবং এর সঙ্গে জড়িত প্রতারক চক্রের বিরুদ্ধে দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com