1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সড়ক দুর্ঘটনায় আগৈলঝাড়ায় দুই জন নিহত,আহত এক - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ইসলামী ব্যক্তিত্বের ফেসবুক পোস্ট ঘিরে প্রশ্ন, জীবিত স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য,, ইসরাইলের পার্লামেন্টে প্রজন্মের পরিবর্তন, সর্বকনিষ্ঠ সদস্যের হাত ধরে নতুন ইতিহাস নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজশাহীতে মহানগর ছাত্রদলের মোটরসাইকেল মিছিল ও শোডাউন গৌরনদীতে স্কুলছাত্রীকে জমির প্রলোভন,ধর্ষণের অভিযোগে থানায় মামলা,উধাও অভিযুক্ত সেন্টু ভূঁইয়া। বরগুনায় ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান শতদল মহাবিদ্যালয়ের ফি আদায়ে যুক্ত হচ্ছে সোনালী ব্যাংকের অনলাইন সেবা শিক্ষার্থীদের সচেতন করতে নর্থ খুলনা কলেজে ওসির বিশেষ মতবিনিময় আগৈলঝাড়া সরকারি কলেজ ক্যাম্পাসে সবুজের ছোঁয়া, বৃক্ষরোপণে হিউম্যান ফর হিউম্যানিটি গৌরনদী পাইলট স্কুল ক্যাম্পাসে সবুজায়নের উদ্যোগ, বৃক্ষরোপণ করল হিউম্যান ফর হিউম্যানিটি

সড়ক দুর্ঘটনায় আগৈলঝাড়ায় দুই জন নিহত,আহত এক

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ৩০৬ বার পড়া হয়েছে

এইচ,এম,পান্না,ষ্টাফ রিপোর্টারঃ- বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত, আশংকাজনক অবস্থায় এক জনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

থানার এসআই মো. নূরে আলম সিদ্দিক তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাত দশটা বিশ মিনিটের সময় আগৈলঝাড়া উপজেলা সদরের নগরবাড়ী রোডে সাব-রেজিষ্ট্রার অফিসের সামনে বেপরোয়া গতির মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসা অটোভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেলের এক আরোহী নগরবাড়ী গ্রামের শাহীন হাওলাদারের এক মাত্র৷ ছেলে মেহেদী হাওলাদার (২২) নিহত হয়।

এসময় মোটরসাইকেল চালক একই গ্রামের কাজল খানের ছেলে শাকিব খান (১৮) এবং ভ্যানচালক কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ি গ্রামের ছালাম খানের ছেলে আবু বকর সিদ্দিক বাবু (২৮) গুরুতর আহত হয়।গুরুতর আহত ভ্যান চালক আবু বকর ও মোটরসাইকের চালক শাকিবকে এলাকার লোকজন উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের দু’জনকে বরিশাল প্রেরণ করেন।

বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পথে ভ্যান চালক আবু বকর মারা যায়। আশংকাজনক অবস্থায় শাকিব খানকে উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই ঢাকায় প্রেরণ করেছেন চিকিৎসকেরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com