1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সংবাদকর্মীদের সবধরনের সুযোগ সুবিধা প্রদান করা হবে গৌরনদীতে জেলা প্রশাসক। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৯:৪০|
সংবাদ শিরোনামঃ
তানোরে বিএমডিএ’র খাল পরিদর্শনে ডিসি রাতের আঁধারে পুকুর খন, তানোরে পরিবেশ ও রাস্তা ক্ষতির অভিযোগ* কালিয়ায় নদীতে গোসল করতে গিয়ে নিঁখোজের ১৫ ঘন্টা পর শিশু ফারজানার মৃতদেহ উদ্ধার মাদারীপুরের ডাসারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত প্রেমঘটিত মানসিক বিষণ্নতায় যুবকের আত্মহত্যা, নড়াগাতীতে শোকের ছায়া আউড়িয়ার বটগাছ নিয়ে অলৌকিকতার গুঞ্জন, বলছেন বিশেষজ্ঞরা—এটি স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্বীকৃতি: কেন্দ্রীয় যুবদলের সহ -সাধারণ সম্পাদক মাহাবুব সিকদার রাজশাহীতে চিকিৎসক সমাজের ব্যানারে মানববন্ধন খেয়াঘাটের স্থায়ী ইজারা বাতিলের দাবিতে রাজশাহীতে চরবাসীর মানববন্ধন জাল দলিলের মাধ্যমে নামজারির চেষ্টা, মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড

সংবাদকর্মীদের সবধরনের সুযোগ সুবিধা প্রদান করা হবে গৌরনদীতে জেলা প্রশাসক।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ৩৫৫ বার পড়া হয়েছে

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

বরিশালের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. খায়রুল আলম সুমন বলেছেন-নির্বাচন কমিশন থেকে নির্বাচনের সময় সংবাদকর্মীদের সংবাদ সংগ্রহের ব্যাপারে যে পরিপত্র দেওয়া হয়েছে, সেই অনুযায়ী যাচাই-বাছাইয়ের মাধ্যমে সংবাদকর্মীদের সবধরনের সুযোগ সুবিধা প্রদান করা হবে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক খায়রুল আলম সুমন আরও বলেছেন-একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যতামূলক নির্বাচন উপহার দেওয়ার জন্য ইতোমধ্যে আমরা সবধরনের প্রস্তুতি গ্রহণ করা শুরু করেছি।

ভোটারগণ যেন নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেলক্ষ্যে সরকারের নির্দেশনা শতভাগ সফল করতে আমরা বদ্ধ পরিকর।

গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশালের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. খায়রুল আলম সুমন।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফখরুল ইসলাম মৃধা, গৌরনদী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সায়িদ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেলসহ অন্যান্যরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com