1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
শ্রীনগরে রাস্তা বানানোর নামে বালু দিয়ে ফসলি জমি ভরাট  - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সকাল ১১:৩৩|
সংবাদ শিরোনামঃ
দূর্গাপুরে ৬ বছর ধরে নিখোঁজ সাংবাদিক পিতা, মাওলানা আতাউর রহমান আক্তার আগৈলঝাড়ায় খালের আবর্জনা অপসারণের রক্ষায় সচেতনতামূলক এডভোকেস ক্যাম্পেইন দেবীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহিরকে হত্যার হুমকি: থানায় জিডি গৌরনদীতে মাই টিভির জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত পঞ্চগড়ে কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ,, আগৈলঝাড়ায় নববর্ষ উপলক্ষে বৈশাখী বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গৌরনদীতে বাংলা নববর্ষে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান রামপালে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ খালে ভাসছিল নবজাতকের লাশ

শ্রীনগরে রাস্তা বানানোর নামে বালু দিয়ে ফসলি জমি ভরাট 

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ২২৪ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ- মুন্সীগঞ্জে শ্রীনগরের আটপাড়া ইউনিয়নের কল্লিগাঁও এলাকায় রাস্তা বানানোর নাম করে বালু দিয়ে ফসলি জমি ভরাট করা হচ্ছে।

সরকারি নির্দেশনা উপেক্ষা করে শ্রীনগর উপজেলার অধিকাংশ ইউনিয়নে  বালু দিয়ে তিন ফসলি জমি ভরাটের মহোৎসব চলছে। এতে একদিকে যেমন বিলুপ্ত হচ্ছে কৃষি জমি, অন্যদিকে পরিবেশের ভারমান্য নষ্ট হচ্ছে। তবে এ ব্যাপারে নীরব ভূমিকা পালন করছেন স্থানীয় প্রশাসন ও ভূমি অফিসের কর্মকর্তারা।সরজমিন গিয়ে দেখা যায়, উপজেলার আটপাড়া ইউনিয়নের কল্লিগাঁও মসজিদের সামনে ইফেল খন্দকারের প্রায় ৫০ শতাংশ একটি ফসলি জমি মাহিন্দ্রা যুগে বালু দিয়ে ভরাট করাছে। এই ফসলি জমি মাহিন্দ্রা দিয়ে ভরাটের কাজ করছে ঠিকাদার টেক্কা এলাকার আবু সাঈদ। নিয়ম-নীতির তোয়াক্কা না করে নিজেদের ইচ্ছা মতো কৃষিজমিতে বাঁধ দিয়ে বালু ফেলে ভরাট করা হচ্ছে। এতে এক দিকে ক্ষতি হচ্ছে কৃষকদের আরেক দিকে ক্ষতি হচ্ছে ফসলি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে।

এ বিষয়ে জমির মালিক ইফেল খন্দকার এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি রাস্তা নির্মাণ করতেছি জমি ভরাট করতেছি না তবে পরবর্তী করবে। আমি মুন্সীগঞ্জে আছি এ বিষয়ে আপনার সাথে পরে কথা হবে।

ঠিকাদার আবু সাঈদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এই জমি ভরাট করছে ইফেল খন্দকার সাবেক উপজেলা চেয়ারম্যান সাহেবের শালা লাগে। আমি আর কিছু জানি না।

সিংপাড়া ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা কৃষ্ণ কুমার পাল বলেন, আমি বিষয়টি জানতে পারলাম বৃষ্টি কমলে ঘটনা স্থলে গিয়ে ব্যবস্থা নিচ্ছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com