1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
শরীয়তপুরের ডামুড্যায় কীটনাশক পানে একজনের আত্মহত্যা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন,ধ্বংস হচ্ছে ফসলি জমি মাদারীপুরে ডিবি পুলিশের অভিযান, ৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার সরকারি নর্থ খুলনা কলেজে বার্ষিক পুরস্কার বিতরণী ও ওপেন কনসার্ট অনুষ্ঠিত কেরানীগঞ্জে ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খুলনা রূপসায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বার্থী ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে হবে: আজিজুল বারী হেলাল সাভারে অস্বাস্থ্যকর ও অনুমোদনহীন বিস্কুট কারখানার রমরমা ব্যবসা, স্বাস্থ্যঝুঁকিতে কোমলমতি শিশুরা আন্তর্জাতিক সাংবাদিক নেটওয়ার্ক বিএনএন এশিয়ার সদস্য হলেন রাজশাহীর হাবিব জুয়েল

শরীয়তপুরের ডামুড্যায় কীটনাশক পানে একজনের আত্মহত্যা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ৪৪০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার মোঃ সবুজ খানঃ- শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় কীটনাশক পানে উজ্জ্বল ঘরামি (৩৫) নামে এক যুবককে আত্মহত্যা করেছে। শুক্রবার (৩ মে) সকালে ডামুড্যা থানা পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। এর আগে বৃহস্পতিবার (২ মে) দিবাগত রাতে উপজেলার মঠেরহাট বাজারে তিনি এই কীটনাশক (বিষ) পান করেন।

নিহত উজ্জ্বল ঘরামী ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নের পূর্ব কান্দি গ্রামের আনিস উদ্দীন ঘরামির ছেলে। সে স্থানীয় একটি বাজারের কাপড় দোকানে কাজ করতেন তার দুই মেয়ে ও একটি ছেলে সন্তানের রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল উজ্জ্বল ঘরামির পরিবারে। হঠাৎ করেই বৃহস্পতিবার রাতে কাজের থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় মঠেরহাট বাজারে বিষ (কীটনাশক) পান করে বাড়িতে আসে। বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার্ড করে চিকিৎসক। শুক্রবার সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় উজ্জ্বল ঘরামী (৩৫)। খবর পেয়ে ডামুড্যা থানা পুলিশ নিহতের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

প্রতিবেশী নীলচান ঘরামির স্ত্রী শাহনাজ বলেন, উজ্জ্বল ঘরামি কি কারনে আত্মহত্যা করেছে তা প্রতিবেশী হয়ে তারা এখনো জানতে পারেননি। শুনেছি মঠেরহাট বাজার থেকে কীটনাশক কিনে এরপর খেয়ে আত্মহত্যা করেছেন। উজ্জলের স্ত্রী লাশের সাথে হাসপাতালে গেছে তিনি সব কিছু বলতে পারবে।

বিষয়টি নিশ্চিত করে ডামুড্যা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারাত হোসেন বলেন, খবর পেয়ে উজ্জ্বল ঘরামীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পরবর্তীতে তদন্ত-পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com