1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রুদ্ধশ্বাস ফাইনাল শেষে কিরুকে হারিয়ে কাজী সেকেন্দার আলী স্মৃতি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন আল-আমিন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে খাল উদ্ধারে প্রশাসনের অভিযান, জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে আড়াই হাজার পরিবার মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী”মাদক ব্যবসায়ীদের কঠোর হুশিয়ারী কৃতী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনা, পহরডাঙ্গায় উৎসবের আমেজ মেয়র হতে শুধু ভোটই যথেষ্ট? গৌরনদী পৌরবাসীর সামনে চার কঠিন প্রশ্ন বাচসাস সদস্য অরণ্য শোয়েবের বাবা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা নির্মাণকাজে বাধা ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন গৌরনদীতে ক্যাথলিক চার্চ মার্কেটের শুভ উদ্বোধন বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ মাদারীপুরে নিজ উদ্যোগে রাস্তা পরিষ্কার”এলাকা জুড়ে প্রশংসায় ভাসাছেন জব্বার হাওলাদার আওয়ামী লীগের দুঃসময়ে কর্মীদের পাশে সজীব ওয়াজেদ জয়, ‘সহযোদ্ধা’ হিসেবে থাকার বার্তা

রুদ্ধশ্বাস ফাইনাল শেষে কিরুকে হারিয়ে কাজী সেকেন্দার আলী স্মৃতি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন আল-আমিন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

 

আতাউর রহমান চঞ্চল, বরিশাল গৌরনদীঃ-

বরিশালের গৌরনদীতে মরহুম কাজী সেকেন্দার আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে রোমাঞ্চকর টাইব্রেকারে কিরু স্মৃতি সংঘকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আল-আমিন একাদশ।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ধানডোবা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। একের পর এক আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। তবে গোলের একাধিক সুযোগ তৈরি হলেও নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই জালের দেখা পায়নি।

ফলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। সেখানেও ছিল টানটান উত্তেজনা। শেষ পর্যন্ত ৪-৩ গোলে জয় তুলে নিয়ে কাঙ্ক্ষিত শিরোপা নিজেদের করে নেয় আল-আমিন একাদশ।

খেলা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে চ্যাম্পিয়ন আল-আমিন একাদশের অধিনায়ক আলামিন হাওলাদারের হাতে ৩০ হাজার টাকা পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান মুকুল। রানার্সআপ কিরু স্মৃতি সংঘের অধিনায়ক হাসানাত ভূঁইয়ার হাতে ২০ হাজার টাকা পুরস্কার তুলে দেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল।

টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আল-আমিন একাদশের নাবিল নির্বাচিত হন ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’। আর সেরা গোলদাতার পুরস্কার পান গৈলা একাদশের তাওহীদ।

ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এইচ. এম. তারিকুল ইসলাম কাফির সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) রফিকুল ইসলাম কাজল, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, সিনিয়র সাংবাদিক মো. মোস্তফা হাওলাদার এবং গৌরনদী উপজেলা ক্রীড়া কমিটির সদস্যসচিব মো. মিলাদ হাওলাদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. চুন্নু সরদার, সৈয়দ শহিদুল ইসলাম সাদীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান খান মুকুল বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।

টুর্নামেন্টটির আয়োজন করে ধানডোবা যুব সমাজ। টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করেন কাজী হুমায়ুন কবির, মো. মোক্তার শিকদার, মো. মিজানুর রহমান, কাজী মাহাবুব আলম রুবেল ও মো. নুর আলম হাওলাদার।

ফাইনাল ম্যাচকে ঘিরে ধানডোবা মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com