1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রায়পুর প্রেস ক্লাবে ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| বিকাল ৫:১৪|
সংবাদ শিরোনামঃ
প্রেমঘটিত মানসিক বিষণ্নতায় যুবকের আত্মহত্যা, নড়াগাতীতে শোকের ছায়া আউড়িয়ার বটগাছ নিয়ে অলৌকিকতার গুঞ্জন, বলছেন বিশেষজ্ঞরা—এটি স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্বীকৃতি: কেন্দ্রীয় যুবদলের সহ -সাধারণ সম্পাদক মাহাবুব সিকদার রাজশাহীতে চিকিৎসক সমাজের ব্যানারে মানববন্ধন খেয়াঘাটের স্থায়ী ইজারা বাতিলের দাবিতে রাজশাহীতে চরবাসীর মানববন্ধন জাল দলিলের মাধ্যমে নামজারির চেষ্টা, মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড গৌরনদীর টরকীতে চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ। চাঁদশী মাদকবিরোধী অভিযানে মাদকসেবীর কারাদণ্ড নগরীর চন্দ্রীমা থানার প্রতারণা মামলা পলাতক আসামী কথিত সাংবাদিক চপল গ্রেফতার রাজশাহীতে অস্ত্রের চালান জব্দ, আটক ২

রায়পুর প্রেস ক্লাবে ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ২৬৯ বার পড়া হয়েছে

নাঈম হোসেন রায়পুর,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ-জেলার রায়পুর প্রেস ক্লাবের সদস্য ওমর ফারুক এর আয়োজনে প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি সহ সকল সদস্যের উপস্থিতিতে  ইফতার ও দোয়া অনুষ্ঠান করা হয়েছে।রোববার (৩১-মার্চ) রায়পুর প্রেস ক্লাব কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ঢালীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম আর সুমনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহকারী পুলিশ সুপার (রায়পুর-রামগঞ্জ সার্কেল) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার এবং পৌর মেয়র রুবেল ভাট।

অতিথির বক্তব্যে এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ।আমরা আইন শৃঙ্খলা নিয়োজিত আছি। সাংবাদিকরা আমাদের বন্ধু। আমাদের কাজ একই বৃত্তের দুটি অংশের মতো। আমরা একে অপরের পরিপূরক।

এসময়ে সাধারণ সম্পাদকের বক্তব্য এম আর সুমন বলেন,রায়পুর প্রেস ক্লাব সম্পূর্ণ রাজনীতি মুক্ত,এখানে যে কেউ চাইলেই হুট করে সদস্য হতে পারে না।এখানে সদস্য হতে হলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে সাংবাদিকতা পেশার সঙ্গে লেগে থাকতে হয়। সুশিক্ষিত এবং যোগ্যতা সম্পন্ন সাংবাদিকরাই প্রেস ক্লাবের গর্বিত সদস্য।তিনি আরও বলেন,আজকের এই ইফতার আমাদের সহকর্মী ওমর ফারুক এর আয়োজনে করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আনোয়ার হোসেন ঢালী বলেন,তরুণ ও প্রবীণদের সমন্বয়ে আজকের এই অনুষ্ঠান।

ইফতার অনুষ্ঠান শেষে রায়পুর পৌরসভার সুযোগ্য মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে জনগণের সেবায় যেসকল উন্নয়ন কাজ করেছেন তার একটি সংক্ষিপ্ত চিত্র তুলে ধরে রায়পুর জনগণের সেবায় নিজেকে অটল রাখার ধীর প্রতিজ্ঞা করেন।

এসময়ে তিনি আরও বলেন,আমি যদি কোন অন্যায় করি তবে জাতির বিবেক সাংবাদিকরা আমার সে অন্যায়ের প্রতিবাদ করে আমাকে আমার দোষত্রুটি দেখিয়ে দিলে আমি নিজেকে শুধরে নিতে পারবো। রায়পুর প্রেস ক্লাবের সাংবাদিকরা শুরু থেকে আমাকে সহযোগিতা করছেন, আমিও সুখ-দুঃখ যেকোনো প্রয়োজনে সাংবাদিকদের পাশে থাকব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com