1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| বিকাল ৪:১৫|
সংবাদ শিরোনামঃ
দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্বীকৃতি: কেন্দ্রীয় যুবদলের সহ -সাধারণ সম্পাদক মাহাবুব সিকদার রাজশাহীতে চিকিৎসক সমাজের ব্যানারে মানববন্ধন খেয়াঘাটের স্থায়ী ইজারা বাতিলের দাবিতে রাজশাহীতে চরবাসীর মানববন্ধন জাল দলিলের মাধ্যমে নামজারির চেষ্টা, মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড গৌরনদীর টরকীতে চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ। চাঁদশী মাদকবিরোধী অভিযানে মাদকসেবীর কারাদণ্ড নগরীর চন্দ্রীমা থানার প্রতারণা মামলা পলাতক আসামী কথিত সাংবাদিক চপল গ্রেফতার রাজশাহীতে অস্ত্রের চালান জব্দ, আটক ২ ​স্বামীর লাশ নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, অ্যাম্বুলেন্সে থাকা স্ত্রীরও করুণ মৃত্যু। সাংবাদিক লক্ষ্মণ রায়ের রাজনৈতিক নিরপেক্ষতা ও অবস্থান স্পষ্ট করে বিবৃতি,,

গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

 

এ.এস. মামুন স্টাফ রিপোর্টারঃ-

“মানুষ মানুষের জন্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৬ রমজান গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার চড়ুইভাতি রেস্তোরাঁয় আয়োজিত এই ইফতার মাহফিলে এতিম ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি আয়োজন করে মানবিক স্বেচ্ছাসেবী সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, হংকং প্রবাসী বিশিষ্ট সমাজসেবক লায়ন দিদার সরদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সালেহ মোঃ আনসার উদ্দিন।

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান মুহিত শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামিম শেখ, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম জহির, গৌরনদী পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, পৌর প্রকৌশলী আব্দুস সালেক, গৌরনদী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলিউল্লাহ, গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিরমল হালদার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুজ্জান খোকন এবং গৌরনদী দলিল লেখক সমিতির সভাপতি মোঃ কাওছার হোসেন।

এ সময় আরও বক্তব্য রাখেন সংগঠনের প্রস্তাবিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস.এম. মনিরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক আবদুছ ছালেক মামুন, সহ-সম্পাদক ঝর্ণা আক্তার, সাংগঠনিক সম্পাদক খোন্দকার মনিরুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ লিটন খান, কোষাধ্যক্ষ এস.এম. জুলফিকার, প্রচার সম্পাদক মোঃ মেহেদী হাসান, সহ-প্রচার সম্পাদক মোঃ নাসির উদ্দিনসহ অন্যান্যরা।এ সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় আনন্দ টিভি বরিশাল ব্যুরো প্রধান কাজী আলামিন, মোহাম্মদ আলী বাবু, মোঃ শাহিন, ফারহান হোসেন নান্নু ও মোঃ শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা মানবিক কার্যক্রমে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com