1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে ব্যাপক আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৫ উদযাপিত  - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৮:৩০|
সংবাদ শিরোনামঃ
নড়াইলের নড়াগাতী থানাকে উপজেলায় উন্নীতের দাবি মন্ত্রীর দ্বারস্থ এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম রামপালে প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ১৪ বছরের কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পঞ্চগড়ের বোদায় বিদ্যালয়ে শিক্ষার্থী শ্লীলতাহানি অভিযোগ: অভিযুক্ত প্রধান শিক্ষক আটক,, আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩টি বসতবাড়ি ও ১টি রান্নাঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩টি বসতবাড়ি ও ১টি রান্নাঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা রামপালে জাহিদুল গ্যাংয়ের জাহিদুল র‍্যাবের হাতে আটক মাদারীপু‌রে জমি সংক্রান্তের জেরে গণমাধ্যমকর্মী‌কে কু‌পিয়ে জখম”বিচারের দাবিতে সংবাদ সম্মেলন মাদারীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রমে গতি আনতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে তেল পাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর উপর হামলা ও অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা,

রামপালে ব্যাপক আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৫ উদযাপিত 

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৩২৮ বার পড়া হয়েছে

মোঃ আকাশ উজ্জামান শেখ,রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ-

বাগেরহাটের রামপালে অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে  জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপযাপিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা চত্বরে এক বর্ণাঢ্য র‌্যালি ও সফল মৎস্যচাষীদের পুরস্কার ও সম্মাননা পদক প্রদান এবং  উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত

সহ নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে দিবস টি পালন করা হয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা  নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর রহমান ,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার  ফরহাদ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন মেরিন, BEDS শেখ নাজমুস সাহাদাৎ,SDF মোঃ আব্দুল কুদ্দুস প্রমুখ।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি রামপাল উপজেলা অডিটোরিয়াম পর্যন্ত প্রদক্ষিণ করে এবং এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সরকারি কর্মকর্তা এবং মৎস্যচাষীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে রামপাল উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সফল মৎস্যচাষীদের মাঝে পুরস্কার ও সম্মাননা পদক প্রদান করা হয়।

এছাড়াও, মৎস্য সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক কার্যক্রম, মাছ চাষে প্রযুক্তি ব্যবহারের প্রশিক্ষণ এবং পরিবেশবান্ধব মৎস্যচাষ প্রচারের উদ্যোগ গ্রহণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com