1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শেখ জলিলের প্রয়ান দিবসে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ৬:১০|
সংবাদ শিরোনামঃ
কৃষকের লাঙল আর মাঝির বৈঠা” উজিরপুরে তীব্র লোডশেডিং, পরীক্ষার্থীসহ জনজীবন বিপর্যস্ত ডাসারে এক ব্যবসায়ীর বাড়িতে ৩৭ হাজার লিটার ভোজ্যতেল মজুতের অপরাধে”৪০ হাজার টাকা জরিমানা দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন কালিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে কক্ষ পরিদর্শকদের কর্মশালা অনুষ্ঠিত গৌরনদীতে ওলামা পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন নিরাপদ সড়ক দাবিতে গৌরনদীতে বিক্ষোভ ও মানববন্ধন, মহাসড়কে যান চলাচল বন্ধ। রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মাহমুদা হাবীবা। রাজশাহীর দুর্গাপুরে র‍্যাব-৫ এর অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

রামপালে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শেখ জলিলের প্রয়ান দিবসে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ২২০ বার পড়া হয়েছে

রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা সাংসদের ডেপুটি কমান্ডার, রামপাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শেখ আবদুল জলিলের দ্বিতীয় প্রয়ান দিবসে দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর) সকাল ১০.০০ টায় ‘আমাদের গ্রাম’ ক্যান্সার কেয়ার এন্ড রিসোর্স সেন্টারের উদ্যােগে শ্রীফলতলা আবাসন প্রকল্পে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার এন্ড রিসোর্স সেন্টারের যুগ্ম পরিচালক কাকলী রাণী হালদারের সভাপতিত্বে ও প্রকল্পের কর্মসূচী সংগঠক শেখ সাদীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দিন দিপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের গ্রাম প্রকল্পের পরিচালক রেজা সেলিম, প্রকল্পের উপদেষ্টা শেখ বজলুর রহমান, (অবঃ) জেলা জজ শেখ জালাল উদ্দীন।

এসময় আরও উপস্থিত ছিলেন তৌফিকুল ইসলাম সম্রাট, ডা. দীবা হালদার, আফসানা রহমান, আকলাকুর রহমান, মহুয়া সুলতানা, সুমিত মন্ডল, আলামিন শেখ, খাদিজা খাতুন, নাঈমুল হক প্রমুখ।

এসময় আবাসন প্রকল্পে বসবাসরত বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের পরিক্ষা নিরীক্ষা পূর্বক চিকিৎসা সেবা দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com