1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীর সোনাদীঘি জামে মসজিদের উদ্বোধন করলেন রাসিক মেয়র - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা মাদারীপুরে ইতালি প্রবাসীর বাবার ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ”আহত-৬”আটক-১ আগৈলঝাড়ায় সাংবাদিকদের ঐক্যের আহ্বান জহির উদ্দিন স্বপনের মাদারীপুরের পেয়ারপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আহত ৬ জন এলাকায় আতঙ্ক বিরাজ করছে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে গৌরনদীতে মঙ্গল শোভাযাত্রা বরিশালে সাংবাদিক মিরাজের স্মরণে শোকসভা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত, অশ্রুসিক্ত সহকর্মীরা গৌরনদীর টরকি বন্দরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি আগৈলঝাড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি সাংবাদিক মশিউর রহমান উৎস হত্যা মামলার রায়ে ক্ষোভ, আপিলের প্রস্তুতি পরিবারের। বরিশাল দুর্গাসাগরে হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

রাজশাহীর সোনাদীঘি জামে মসজিদের উদ্বোধন করলেন রাসিক মেয়র

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ৩৬৮ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ- রাজশাহী সিটি কর্পোরেশনের পুনঃনির্মিত ও আধুনিকায়নকৃত সোনাদীঘি জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) বাদ যোহর আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচন করে সোনাদীঘি জামে মসজিদের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

উল্লেখ্য, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) এর আওতায় রাজশাহী সিটি কর্পোরেশনের পুরাতন নগর ভবন ভেঙ্গে সেখানে ১৬তলা বিশিষ্ট বাণিজ্যিক ভবন সিটি সেন্টার নির্মাণ করা হচ্ছে। সেই প্রকল্পের অংশ হিসেবে ঐতিহ্যবাহী সোনাদিঘী দক্ষিণ অংশে পুরাতন মসজিদ ভবনের স্থানে নতুন মসজিদ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। ৩য় তলা বিশিষ্ট সুদৃশ্য এই মসজিদে দুটি মিনার করা হবে ইতোমধ্যে অযুখানা নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। সোনাদিঘী মসজিদে একসাথে চার শতাধিক মুসল্লী একসাথে নামাজ পড়তে পারবেন।

অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ২১ং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আশরাফুল ইসলাম, ৮নং ওয়ার্ড কাউন্সিলর জানে আলম, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২৯নং ওয়ার্ড কাউন্সিলর জাহের হোসেন সুজা, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলাউদ্দীন, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, সম্পত্তি কর্মকর্তা মতিউর রহমান, চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মীর শাহরিয়ার পরাগ, ইমাম ক্বারী মোঃ মামুন উর রশীদসহ মসজিদের মুসল্লীগণ এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com