1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীর মতিহার থানা পুলিশের সহযোগিতায় বাবার কাছে ফিরলো শিশু - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ১২:২৯|
সংবাদ শিরোনামঃ
কালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ব্রাজিল বনাম আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত। দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক (হ্যাপি)-এর জন্মদিন পালিত,, তানোরে বিএমডিএ’র খাল পরিদর্শনে ডিসি রাতের আঁধারে পুকুর খন, তানোরে পরিবেশ ও রাস্তা ক্ষতির অভিযোগ* কালিয়ায় নদীতে গোসল করতে গিয়ে নিঁখোজের ১৫ ঘন্টা পর শিশু ফারজানার মৃতদেহ উদ্ধার মাদারীপুরের ডাসারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত প্রেমঘটিত মানসিক বিষণ্নতায় যুবকের আত্মহত্যা, নড়াগাতীতে শোকের ছায়া আউড়িয়ার বটগাছ নিয়ে অলৌকিকতার গুঞ্জন, বলছেন বিশেষজ্ঞরা—এটি স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্বীকৃতি: কেন্দ্রীয় যুবদলের সহ -সাধারণ সম্পাদক মাহাবুব সিকদার রাজশাহীতে চিকিৎসক সমাজের ব্যানারে মানববন্ধন

রাজশাহীর মতিহার থানা পুলিশের সহযোগিতায় বাবার কাছে ফিরলো শিশু

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৬ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-দিনাজপুর জেলার হাকিমপুর থানার বাসুদেবপুর গ্রামের ৫ বছরের শিশু মায়ের খোঁজে রাজশাহীতে এসে হারিয়ে যায়। এই শিশুটিকে গতকাল মঙ্গলবার উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে মতিহার থানা পুলিশ। শিশুটির নাম আব্দুল সোবহান। সে দিনাজপুর জেলার হাকিমপুর থানার বাসুদেবপুর গ্রামের শাহিনুর ইসলামের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় আরএমপি’র মতিহার বিভাগের উপ-পুলিশ কমিশনার মধুসুদন রায়ের সার্বিক তত্ত্বাবধানে মতিহার থানার অফিসার ইনচার্জ শেখ মো: মোবারক পারভেজের দিকনির্দেশনায় এসআই মো: মফিজুল ইসলাম ও তাঁর টিম থানা এলাকায় নিরাপত্তা ডিউটি করছিলো। এসময় তাঁরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটের সামনে একটি পাঁচ বছরের শিশুকে কাঁদতে দেখে। এসআই মো: মফিজুল ইসলাম শিশুটির কাছে তার নাম ঠিকানা জানতে চায়। শিশুটি তার নাম আব্দুল সোবহান ছাড়া অন্য কিছু বলতে পারে না। আশপাশের লোকজনও তাকে চিনতে পারে না। তখন মতিহার থানা পুলিশের ঐ টিম শিশুটিকে থানায় নিয়ে যায়। সেখানে তাদের সাথে বন্ধুসুলভ আচরণ করে কান্নাকাটির কারণ ও ঠিকানা জানতে চায়। তখন শিশুটি জানায়, তার বাড়ি হিলি বর্ডার। সে তার মায়ের সঙ্গে দেখা করতে রাজশাহীতে এসেছিল।

পরবর্তীতে মতিহার থানা পুলিশ শিশুটির প্রকৃত পরিচয় জানার জন্য দিনাজপুর জেলার হাকিমপুর থানায় যোগাযোগ করে জানতে পারে সে থানায় একটি শিশু নিখোঁজের জিডি হয়েছে। সেখানে শিশু সোবাহানের পরিচয় শনাক্ত হয়। পরিচয় শনাক্তের পর শিশু সোবাহানের পিতা শাহিনুর ইসলাম মতিহার থানায় আসেন। মতিহার থানা অফিসার ইনচার্জ মঙ্গলবার দিবাগত রাত ১ টায় শিশু সোবাহানকে তার পিতার কাছে ফিরিয়ে দেন। ছেলেকে ফিরে পেয়ে শাহিনুর ইসলাম আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন।

শাহিনুর ইসলাম জানায়, প্রায় দুই বছর পূর্বে সোবাহানের মায়ের সঙ্গে তার ডিভোর্স হয়। ডিভোর্সের পর সোবাহানের মায়ের রাজশাহীতে বিয়ে হয় এবং সেও অন্যত্র বিয়ে করে। শাহিনুর বর্তমানে দিনাজপুর জেলার হাকিমপুর থানার বাসুদেবপুর গ্রামে বসবাস করেন। সেখানে শিশু সোবাহান তার বাবা ও সৎ মায়ের সঙ্গে থাকতো ।

গত ২০ ডিসেম্বর শিশুটি’র নিজ মা রাজশাহী থেকে তার বাবার বাড়ি হিলিতে বেড়াতে যায়। যাওয়ার সময় শিশু সোবাহানকে নিয়ে যায়। সেখানে দুইদিন রাখার পর গত ২৩ ডিসেম্বর শিশুটির মা তাকে আবার তার বাবার কাছে রেখে রাজশাহী ফিরে আসেন।

এদিকে শিশু সোবাহান মায়ের মমতা সার্বক্ষণিক পাওয়ার আশায় ব্যাকুল হয়ে উঠে। এরপর সে গত ২৪ ডিসেম্বর সকালে ঘুম থেকে উঠে পরিবারের কাউকে না জানিয়ে জয়পুরহাট রেল স্টেশনে এসে রাজশাহীর ট্রেনে উঠে রাজশাহীতে চলে আসে। রাজশাহীতে ট্রেন থেকে নেমে তার মাকে খুঁজতে থাকে। কিন্তু মায়ের ঠিকানা না জানায় সে টার্মিনালে রাত্রী যাপন করে। এরপর বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে এসে কাঁদতে থাকে। পরে মতিহার থানা পুলিশ তাকে উদ্ধার করে।

শিশু সোবাহানকে ফিরে পেয়ে তার বাবা শাহিনুর ইসলাম অত্যন্ত আনন্দিত। তিনি আরএমপি’র মতিহার থানা পুলিশকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com