1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীতে মন্দিরের জমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
কালিয়ায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন ডাসারের বালিগ্রামে চার মৌজার ঐক্য: চেয়ারম্যান প্রার্থী হিসেবে কামাল উদ্দিন আহাদ মোল্লার নাম ঘোষণা তানোরে ওয়াল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে ‘ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে। কালিয়ায় পূবালী ব্যাংকের দুই দিনব্যাপী ক্যাশলেস লেনদেন ও QR কোড সচেতনতা কার্যক্রম মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত গৌরনদীতে জেলা প্রশাসকের সঙ্গে উপজেলা প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময় দেবীগঞ্জ স্কয়ার ক্লিনিকের মালিকের বিরুদ্ধে নার্সকে মারধরের অভিযোগ খুলনার তেরখাদায় হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা ও মতবিনিময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে যোগ দিলেন জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ার কৃতি সন্তান মুকুল কুমার বাড়ৈ

রাজশাহীতে মন্দিরের জমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ৩৮৪ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-রাজশাহীর হড়গ্রাম বাজারে অবস্থিত প্রায় দুইশো বছরের প্রাচীন হিন্দুধর্মীয় উপাসনালয় শ্রী শ্রী মদন গোপাল দেব ঠাকুর ও রাধিকা নাথেশ্বর শিব ঠাকুর মন্দিরের জমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ নভেম্বর ) বেলা আড়াইটার দিকে মন্দিরের সকল সদস্য ও হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, এই জমিতে আমাদের সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় ও বিভিন্ন দেব দেবীর মন্দির প্রতিষ্ঠিত । এই জমি অধিগ্রহণ হলে আমাদের ধর্মীয় অনুষ্ঠানাদী পালনে ব্যাঘাত ঘটবে আমরা জেলা প্রশাসক ও মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের কাছে অনুরোধ করবো এমন সিদ্ধান্ত থেকে সরে এসে আমাদের ধর্মীয় অনুষ্ঠানাদী পালনের সুযোগ দেওয়ার জন্য ।

জানা যায়, হরগ্রাম বাজার নির্মানের জন্য এই মন্দিরের ১৮.৫২৪ একর ভূমি অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন । আর এমন নোটিশ পাওয়ার পর এনিয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

এ দিকে মন্দির কমিটির সাধারণ সম্পাদক দিলীপ কুমার দাস বলেন, এখানে বাজার নির্মাণ হলে ধর্মীয় আচার অনুষ্ঠান, দেবদেবীর পূজা অর্চনার ও পরস্পর সৌহার্দ্য পূর্ণ সু-মধুর সু-সম্পর্ক বা সাম্প্রদায়িক সম্পর্ক ব্যাঘাত ঘটার সম্ভাবনা দেখা দিবে। এ কারণে এই জমিতে বাজার নির্মাণ না করার জন্য অনুরোধ করছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com