1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীতে বাসচাপায় যুবক নিহত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| বিকাল ৫:৫৩|
সংবাদ শিরোনামঃ
প্রবীণ সাংবাদিকদের অবসরভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী স্বপন। মাদারীপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রিপোর্টার্স ইউনিটির-২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাজাহানের সাফল্য ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কমিটি ঘোষণা, সভাপতি হেমায়েত খাঁন, সাধারণ সম্পাদক খান মাসুদ রানা। গৌরনদীতে বিএনপি নেতা মিন্টুর বিরুদ্ধে ফেসবুক ফেইক আইডিতে অপপ্রচার, থানায় জিডি। গৌরনদীতে ডিজেল-পেট্রোল অবৈধভাবে মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে, জরিমানা যুব কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে নববর্ষকে ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত। গৌরনদীতে হিট স্ট্রোকে একজনের মৃত্যু ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ গৌরনদীতে ২৫ পিচ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শাওন দেওয়ান গ্রেফতার।

রাজশাহীতে বাসচাপায় যুবক নিহত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা রাজশাহীঃ-

রাজশাহীতে বাসের চাপায় মাসুম আহমেদ (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৪ মার্চ) দিবাগত রাত পৌনে ১২টার দিকে নগরীর চোদ্দপাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।সংবাদ পরিবেশন

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই মো. আকরামুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মাসুম আহমেদ রাজশাহীর চারঘাট উপজেলার মুক্তারপুর এলাকার হায়দার আলীর ছেলে।

এসআই আকরামুজ্জামান জানান, ফায়ার সার্ভিসের সদস্যদের কাছ থেকে জানা যায়, বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন মাসুম। পরে তাকে উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসক তাকে ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তিনি মারা যান।

তিনি আরও জানান, নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com