1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও হুমকির অভিযোগে শাহরিয়ার আলমকে শোকজ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ১২:৫০|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে ২৫ পিচ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শাওন দেওয়ান গ্রেফতার। দেবীগঞ্জ-ডোমারে দুর্ভোগে অটোচালকরা, চাঁদাবাজি বন্ধে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জরুরি পদক্ষেপের দাবি নড়াইলের কালিয়ায় অস্ত্রের মুখে তাণ্ডব, এক বছরে ৭ বার লুটে নিঃস্ব গ্রাম পুলিশ নির্মল বিশ্বাস কালিয়ায় দুই শিক্ষককে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী প্রেসক্লাব সভাপতিকে হত্যার হুমকি: গ্রেপ্তার দাবিতে মানববন্ধন, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দূর্গাপুরে ৬ বছর ধরে নিখোঁজ সাংবাদিক পিতা, মাওলানা আতাউর রহমান আক্তার আগৈলঝাড়ায় খালের আবর্জনা অপসারণের রক্ষায় সচেতনতামূলক এডভোকেস ক্যাম্পেইন দেবীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহিরকে হত্যার হুমকি: থানায় জিডি গৌরনদীতে মাই টিভির জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত

রাজশাহীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও হুমকির অভিযোগে শাহরিয়ার আলমকে শোকজ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ২২৭ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী ব্যুরো প্রধানঃ- আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগেই জনসভা করা, স্বতন্ত্র এমপি প্রার্থীর কর্মী সমর্থকদের মারপিট ও সাবেক ছাত্রলীগ নেতাকে কুলাঙ্গার বলার অভিযোগে রাজশাহী-৬ আসনের আওয়ামী লীগের মনোনিত এমপি প্রার্থী ও পররাষ্ট্রপ্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে শোকজ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দ্বাদশ নির্বাচনের নির্বাচনি অনুসন্ধান কমিটি শাহরিয়ার আলমের কাছে জবাব চেয়ে নোটিশ পাঠিয়েছে।েএছাড়াও তাকে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে স্বশরীরে হাজির হয়ে জবাব দেয়ার কথা বলা হয়েছে।

নির্বাচনি অনুসন্ধান কমিটির পাঠানো শোকজ নোটিশে বলো হয়েছে, গত ২ ডিসেম্বর শনিবার রাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘণ করে প্রতিক বরাদ্দের আগেই চারঘাটের ফরহাদ আলাউদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসভা করেন এমপি শাহরিয়ার আলম। জনসভায় শাহরিয়ার আলম রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পাকুড়িয়া ইউপির চেয়ারম্যান এবং রাজশাহী-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা রাহেনুল হকের কর্মী ও সমর্থক মেরাজুল ইসলামকে জনসমক্ষে ‘কুলাঙ্গার’ বলে অপবাদ ও বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দেন। এছাড়াও ১৭ ডিসেম্বরের পর তাঁকে দেখে নেওয়াসহ প্রাণনাশের হুমকি দেন।

যে বিষয়টি বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও সোশ্যাল মিডিয়ায় খবর প্রকাশ হয়। এছাড়াও এসব অভিযোগে ভুক্তভোগী নির্বাচনি অনুসন্ধান কমিটির কাছে লিখিত অভিযোগ দেন। মা

আচরণের মাধ্যমে শাহরিয়ার আলম জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ৬(গ) ও বিধি ১১(ক) এবং বিধি ১২ লঙ্ঘণ করেছেন ।

এ অবস্থায়, ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮’-এর বিধি ৬(গ) ও বিধি ১১(ক) এবং বিধি ১২ লঙ্ঘনের দায়ে শাহরিয়ার আলমের বিরুদ্ধে কেন নির্বাচন কমিশনে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না মর্মে আগামী ১০ ডিসেম্বর বেলা সাড়ে ১০টায় স্ব-শরীরে হাজির হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com