1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ইসলামী ব্যক্তিত্বের ফেসবুক পোস্ট ঘিরে প্রশ্ন, জীবিত স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য,, ইসরাইলের পার্লামেন্টে প্রজন্মের পরিবর্তন, সর্বকনিষ্ঠ সদস্যের হাত ধরে নতুন ইতিহাস নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজশাহীতে মহানগর ছাত্রদলের মোটরসাইকেল মিছিল ও শোডাউন গৌরনদীতে স্কুলছাত্রীকে জমির প্রলোভন,ধর্ষণের অভিযোগে থানায় মামলা,উধাও অভিযুক্ত সেন্টু ভূঁইয়া। বরগুনায় ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান শতদল মহাবিদ্যালয়ের ফি আদায়ে যুক্ত হচ্ছে সোনালী ব্যাংকের অনলাইন সেবা শিক্ষার্থীদের সচেতন করতে নর্থ খুলনা কলেজে ওসির বিশেষ মতবিনিময় আগৈলঝাড়া সরকারি কলেজ ক্যাম্পাসে সবুজের ছোঁয়া, বৃক্ষরোপণে হিউম্যান ফর হিউম্যানিটি গৌরনদী পাইলট স্কুল ক্যাম্পাসে সবুজায়নের উদ্যোগ, বৃক্ষরোপণ করল হিউম্যান ফর হিউম্যানিটি

রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ৩০২ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী ব্যুরো প্রধানঃ-রাজশাহীর ৬টি আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। কোনো আসন থেকে অপ্রীতিকর খবর পাওয়া যায়নি। ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল আটটায়। বিরতিহীন ভাবে ভোটগ্রহণ চলছে বিকেল চারটা পর্যন্ত। শীতের সকালে কুয়াশায় ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল ভালোই। শহরের তুলনায় গ্রামে ভোটার বেশি লক্ষ্য করা গেছে।

প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বে আছে। এছাড়াও সেনাবাহিনী, বিজিবি, র‌্যাবও মাঠে আছে।

রাজশাহীর ছয়টি আসনে প্রার্থী আছেন ৪১ জন। এর মধ্যে রাজশাহী-১ আসনে ভোটযুদ্ধে আছেন ১০ জন,রাজশাহী-২ আসনে সাতজন, রাজশাহী-৩ আসনে ছয়জন, রাজশাহী-৪ আসনে ছয়জন, রাজশাহী-৫ আসনে ছয়জন ও রাজশাহী-৬ আসনে আছেন ছয়জন প্রার্থী।

রাজশাহী জেলায় মোট ভোটার ২১ লাখ ৭৭ হাজার ৭১৪। ভোটকেন্দ্র রয়েছে ৭৭০টি। এর মধ্যে পুরুষ ভোটার আছে ১০ লাখ ৮৪ হাজার ৭৩০ জন। নারী ভোটার আছে ১০ লাখ ৯২ হাজার ২৯৬ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১৮ জন। ভোটকক্ষ আছে চার হাজার ৯৬৩টি। রাজশাহী ছয়টি আসনে মধ্যে ৯টি উপজেলা, ১৪টি পৌরসভা ও ৭২টি ইউনিয়ন আছে। এর মধ্যে রাজশাহী-২ আসনটি সিটি করপোরেশনের মধ্যে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com