1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মোল্লাহাটে আশ্রয়ন প্রকল্পের ঘর হস্তান্তর সংক্রান্ত ইউএনও'র প্রেস ব্রিফিং অনুষ্ঠিত। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| বিকাল ৩:৪২|
সংবাদ শিরোনামঃ
রামপাল সরকারি কলেজে এইস এস সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া দেবীগঞ্জে বিএডিসি খামারে ধইঞ্চা চাষে সাফল্য, বদলে যাচ্ছে উত্তরবঙ্গের কৃষি চিত্র আইনশৃঙ্খলা সমন্বয় সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা। রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন কালিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কালিয়ার পহরডাঙ্গায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে,চোর অপবাদ দিয়ে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা শিবচরে ২৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারি গ্রেফতার। জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল করতে কালিয়ায় উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত

মোল্লাহাটে আশ্রয়ন প্রকল্পের ঘর হস্তান্তর সংক্রান্ত ইউএনও’র প্রেস ব্রিফিং অনুষ্ঠিত।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ২১৫ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি: মোল্লাহাটে আশ্রয়ন প্রকল্পের ঘর ও জমি হস্তান্তর সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে, উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে এই প্রেস ব্রিফিং করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার অনিমেষ বালা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মফিজুর রহমান সজল।

প্রেস ব্রিফিং এ নির্বাহী অফিসার সাংবাদিকদের জানান, আগামী ১১ জুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সারাদেশে একযোগে চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপের ঘর এবং জমির দলিল সুফলভোগী ভূমিহীন ও গৃহীনদের মাঝে হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন।

মোল্লাহাটে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে এ ধাপে ৬৪ টি ঘর এবং জমির দলিল হস্তান্তর করা হবে। এ উপজেলায় এর পূর্বে প্রথম পর্যায়ে ৩৫ টি, দ্বিতীয় পর্যায়ে ৬০টি, তৃতীয় পর্যায়ে ১৭০ টি, চতুর্থ পর্যায়ে প্রথম ধাপে ৭৫ টি, দ্বিতীয় ধাপ ৭০ টি, পঞ্চম পর্যায়ে ৬৪ টি সর্বমোট ৪৭৪ টি ঘর বসবাস উপযোগী হয়েছে বলে ব্রিফিং এ জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com