
প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার জনাব এ, জেড, এম মোস্তাফিজুর রহমান।
গতবুধবার অনুষ্ঠিত এ পরিদর্শনের সময় পুলিশ সুপার মেহেন্দিগঞ্জ সার্কেল অফিসের সার্বিক কার্যক্রম, দাপ্তরিক নথিপত্র, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত কার্যক্রম পর্যালোচনা করেন।
পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পেশাদারিত্ব, শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে জনগণের প্রত্যাশিত সেবা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় মেহেন্দিগঞ্জ সার্কেলের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় তিনি একটি গাছের চারা রোপণ।
বরিশাল জেলা পুলিশ জননিরাপত্তা নিশ্চিত ও জনসেবাকে আরও কার্যকর করার লক্ষ্যে নিয়মিত কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।