1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুর-৩ আসনে দ্বাদশ সংসদ নির্বাচনে বাহাউদ্দিন নাসিমকেই চায় জনগন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| দুপুর ১২:২১|
সংবাদ শিরোনামঃ
গোদাগাড়ীতে জমি দখলের চেষ্টা ও সেচে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি ৪০০ পিস ইয়াবা ও চাপাতীসহ সহ গ্রেফতার অতিবৃষ্টি ও নদীভাঙন মোকাবিলায় কালিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা কালীগঞ্জ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সাফল্য: ৫ পরীক্ষার্থীর মধ্যে ৩ জন সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত,, বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে দেবীগঞ্জে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত,, পিরোলী খানকাহপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ চারঘাটে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারি গ্রেফতার মোহনপুরে আম চুরিকে কেন্দ্র করে হত্যা মামলা মূলহোতা মকবুলসহ ২ আসামী গ্রেফতার উজিরপুর হাসপাতালের বদ্ধ কক্ষে সরকারি ওষুধ- সরঞ্জামের পাহাড়: সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠন। রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

মাদারীপুর-৩ আসনে দ্বাদশ সংসদ নির্বাচনে বাহাউদ্দিন নাসিমকেই চায় জনগন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১০৯৪ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক প্রতিদিনের ক্রাইমঃ-মাদারীপুর ৩ আসনের তৃণমূলের সাধারন জনগণ তাকিয়ে আছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের উৎসবের আমেজের দিকে, এলাকার সাধারন মানুষ প্রত্যশা করেন,বাহাউদ্দিন নাসিমকেই নৌকার মনোনয়ন দেওয়া হবে।

৩ আসন তথা কালকিনি ,ডাসারে মনোনয়ন নিয়ে উপজেলা আওয়ামী লীগ, কৃষক লীগ,যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারন মানুষের মধ্যে চরম হতাশার সৃষ্টি হয়েছে।

তৃণমূল আওয়ামী লীগ ও সাধারন মানুষের বেশির ভাগ ভোটার বলেন,আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকার মনোনয়ন কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাসিমকে দিলেই কালকিনি ডাসারে নৌকার প্রার্থী হিসেবে জয় লাভ করবেন বলে আশা করছি।

মাদারীপুর ৩ আসনের প্রত্যন্ত গ্রামাঞ্চলের প্রতিটি পাড়া মহল্লা গ্রামের সাধারন জনগন ও আওয়ামী লীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও যুবলীগের নেতা কর্মীসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বাহাউদ্দিন নাসিমকে ভালোবাসেন এবং তাকেই এমপি হিসেবে দেখতে চায় জনগণ।

কালকিনি ডাসারের প্রত্যেকটি এলাকার খেটে খাওয়া মানুষ ও নেতাকর্মীদের সঙ্গে বাহাউদ্দিন নাসিমের আত্বার সম্পর্ক জরিয়ে আছে বলে জানান এলাকাবাসী। তিনি ৩ আসনের প্রতিটি মানুষের দ্বারে দ্বারে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে বলে সাধারন মানুষের কাছে প্রার্থনা করছেন।

তৃণমূলের মতামত উপেক্ষা করে কালকিনি ও ডাসার বাসীর নেতা কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাসিমকে বাদ দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন দিলে ভোটের হিসাব নিকাশ পাল্টে যেতে পারে বলেও মনে করেন তৃনমুলের সাধারন জনগন।

কালকিনি ডাসার উপজেলার সাধারন জনগন বলেন,৩ আসনের মনোনয়ন বাহাউদ্দিন নাসিম কে ছাড়া অন্য কাউকে দিলে হাতছাড়া হতে পারে মাদারীপুর-৩ আসন।

তারা আরো বলেন এতে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। তাই জননেত্রী শেখ হাসিনার কাছে মাদারীপুর ৩ আসনের জনগণের দাবি বাহাউদ্দিন নাসিমকেই মনোনয়ন দেয়ার দাবি জানিয়েছেন তৃণমূল নেতারা।

কালকিনি,ডাসার উপজেলার তৃণমূলের একাধিক নেতা কর্মীরা জানান, মাদারীপুর-৩ আসনের উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও মাঠপর্যায়ের নেতাকর্মীদের সাথে মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য ড. আব্দুস সোবহান গোলাপের তেমন কোনো যোগাযোগ নেই।

কালকিনি ডাসারের একাধিক নেতা কর্মী ও সাধারন জনগন বলেন ড.আবদুস সোবহান গোলাপ এমপি হওয়ার পরে ৫ বছরে দলের নেতাকর্মীদের সাথে কোনো সম্পর্কই রাখেননি এবং দুর্দিনে তিনি কোনো নেতাকর্মীর খোঁজখবর নেননি ।

তৃণমূলের নেতাকর্মীদের দাবি ড. আব্দুস সোবহান গোলাপ একজন জনবিচ্ছিন্ন নেতা। তার সাথে মাদারীপুর ৩ আসনের তৃণমূল নেতাকর্মী বা সমর্থকদের কোনো যোগাযোগ বা সম্পর্ক নেই। তাই বাহাউদ্দিন নাসিমের মতো একজন কর্মিবান্ধব ব্যক্তিকে আওয়ামী লীগের মনোনয়ন দিলে বিপুল সংখ্যক ভোটে নৌকা বিজয় লাভ করবে।

মাদারীপুর ৩ আসনের কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত নারী আসনের এমপি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী বলেন, কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাসিম একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর থেকে কালকিনি ডাসার উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলের প্রতিটি মাঠঘাট ও পাড়া-মহল্লা চষে বেড়িয়েছেন। তাকে মনোনয়ন না দিলে তৃণমূলের জনগণ ও নেতাকর্মীদের মধ্যে চরম হতাশা দেখা দেবে।

এবিষয়ে কালকিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক,মাদারীপুর জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান, মীর মামুন অর রশিদ বলেন, বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে সাধারন মানুষের পাশে থেকেছেন বাহাউদ্দিন নাসিম।

তিনি আরো বলেন, যখন নেতা কর্মী ও সাধারন জনগন তার দারস্থ হয়েছেন তখনি কোনো না কোনো ভাবে নেতা কর্মীদের পাশে থাকার চেষ্টা করেছেন এবং সাংগঠনিক কর্মকান্ড ও নেতাকর্মীদের গুরুত্ব দেওয়ার কারণে কর্মীদের কাছে তার গ্রহনযোগ্যতা ব্যাপক ভাবে বৃদ্ধি পায়।

মীর মামুন আরো বলেন,অসুস্থ অবস্থায় মানুষ যখনেই তার কাছে গিয়েছেন, কোনো না কোনো ভাবে উপকৃত হয়েছেন, এধরনের কর্মকাণ্ডেই মাদারীপুর ৩ আসনের জনগন ও সংগঠনের কাছে গ্রহণযোগ্য ও জনপ্রিয় হয়েছেন বাহাউদ্দিন নাসিম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com