1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুর বাসীকে ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| দুপুর ১:১৩|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরের ডাসারে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিয়ের দাওয়াতে যাওয়ার পথে কাভার্ডভ্যান ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চাচি-ভাতিজির, দেবীগঞ্জে তিন বছরেও শেষ হয়নি সড়কের নির্মাণকাজ, মানববন্ধনে এলাকাবাসীর ক্ষোভ,, কমিউনিটি প্যারামেডিক ফাউন্ডেশন ৪র্থতম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্টিত গৌরনদীতে নির্ধারিত স্থানে মডেল মসজিদ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কালিয়ার নড়াগাতীর মহাজন উত্তরপাড়ায় মাদকবিরোধী সভা ও র‍্যালি অনুষ্ঠিত রামপালে ওয়ার্ল্ড ভিশনের পানির ট্যাংক বিতরণ, উদ্বোধন করলেন শেখ ফরিদুল ইসলাম ডাসারে কৃষি প্রনোদনা কর্মসূচির উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার, মাদারীপুরের ডাসারে রান্নাঘরে ড্রামের মধ্যে মজুত রাখা বোমা বিস্ফোরনের ঘটনায়”জনমনে আতঙ্ক গৌরনদীতে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে কেন্দ্র পরিদর্শনে ইউএনও, নকলমুক্ত পরীক্ষা গ্রহণে কঠোর নির্দেশনা

মাদারীপুর বাসীকে ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ৩৩৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক প্রতিদিনের ক্রাইমঃ- মাদারীপুরের ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে মাদারীপুর জেলার সকল শ্রেনী পেশার মানুষকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ডাসার উপজেলা ও মাদারীপুর জেলার সকল শ্রেণি পেশার মানুষকে ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে সভাপতি মোঃ হেমায়েত হোসেন খান শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক প্রতিদিনের ক্রাইম ডটকম নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক মোঃ হেমায়েত হোসেন খান বলেন,আমি আমার প্রাণপ্রিয় মাদারীপুর জেলার ডাসার উপজেলা বাসির সকলের সুখ,শান্তি,সমৃদ্ধি ও কল্যাণ মঙ্গল কামনা করি। মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পরে মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর।

এই ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত।

দেশের বিদ্যমান ক্রান্তি-লগ্নে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিতে হবে। তাই ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সব হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করার অঙ্গীকার বাধ্যতা।

আমরা যে যেখানেই থাকি না কেন ঘনিষ্ঠজন, নিকটজন , প্রতিবেশীসহ সবাই মিলে মিশে ঈদের আনন্দ ভাগ করে নেব।কোনো অসহায় ও দুস্থ মানুষ যেন অভুক্ত না থাকে সেজন্য যারা সচ্ছল ব্যক্তি তারা যেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

যাতে অসহায় দরিদ্র পথ শিশুরাও ঈদের আনন্দের অংশীদার হতে পারে। পবিত্র এ দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক ঈদের আনন্দ পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com