1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকার নকল সিগারেট, কাভার ভ্যান জব্দ সহ আটক- ৩ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| দুপুর ১:১২|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন, তারেক রহমান। গোদাগাড়ীতে জমি দখলের চেষ্টা ও সেচে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি ৪০০ পিস ইয়াবা ও চাপাতীসহ সহ গ্রেফতার অতিবৃষ্টি ও নদীভাঙন মোকাবিলায় কালিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা কালীগঞ্জ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সাফল্য: ৫ পরীক্ষার্থীর মধ্যে ৩ জন সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত,, বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে দেবীগঞ্জে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত,, পিরোলী খানকাহপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ চারঘাটে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারি গ্রেফতার মোহনপুরে আম চুরিকে কেন্দ্র করে হত্যা মামলা মূলহোতা মকবুলসহ ২ আসামী গ্রেফতার উজিরপুর হাসপাতালের বদ্ধ কক্ষে সরকারি ওষুধ- সরঞ্জামের পাহাড়: সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠন।

মাদারীপুরে ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকার নকল সিগারেট, কাভার ভ্যান জব্দ সহ আটক- ৩

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

 

নাসির উদ্দিন লিটন, মাদারীপুরঃ-

মাদারীপুর সদর উপজেলাধীন ঝাউদি ইউনিয়নের মোবারকদী এলাকায় ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকার নকল সিগারেট কাভার ভ্যান সহ তিনজনকে আটক করেছে সদর থানা পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মোবারকদি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দের তথ্য তুলে ধরেন। এ সময় ট্যাক্স (ভ্যাট) বিভাগের কর্মকর্তারা এবং মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বুধবার (১ লা জুলাই) ভোর রাত আনুমানিক ৪ ঘটিকার সময় সদর থানার মোবাইল টিম গোপন সংবাদের ভিত্তিতে মোবারকদি এলাকায় একটি সন্দেহভাজন কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালায়। এ সময় কাভার্ড ভ্যান থেকে ১১০ কার্টনে প্রায় ১১ লাখ শলাকা বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, জব্দকৃত নকল সিগারেটের বাজারমূল্য প্রায় ৬৬ লাখ টাকা। এছাড়া এসব সিগারেটের মাধ্যমে সরকারকে প্রায় ৫৪ লাখ টাকার রাজস্ব (ট্যাক্স) ফাঁকি দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। সব মিলিয়ে জব্দকৃত পণ্যের আর্থিক মূল্য ও রাজস্ব ফাঁকির পরিমাণ প্রায় ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে এবং তিনজনকে আটক করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন সদর থানার এসআই জিয়ারুল ও এএসআই মনোয়ারসহ মোবাইল টিমের চৌকস পুলিশ সদস্যরা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এ চক্রের সঙ্গে যারা জড়িত অন্যদের শনাক্তের জন্য আমাদের তদন্ত অব্যাহত রয়েছে এবং অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com