1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ডাসারে আইন-শৃঙ্খলা সমন্বয় সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
দুর্গাপূজার নিরাপত্তায় রাজশাহীতে ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ২ প্লাটুন রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও সুশাসন প্রতিষ্ঠা ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে দেবী দুর্গার আদর্শ শারদীয় দুর্গাপূজায় পামুলীতে বস্ত্র বিতরণ করলেন আবুল বাশার প্রধান,, কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে…জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় প্রান্তিক পেশাজীবীদের সফট স্কিলস প্রশিক্ষণ সম্পন্ন দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি: গৌরনদীতে প্রধান শিক্ষক নুরুন নাহারকে বিদায় সংবর্ধনা দেবীগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত,, ৭২ ঘণ্টার অভিযানে পটুয়াখালীর হত্যা মামলার প্রধান অভিযুক্ত আব্বাস গ্রেপ্তার বান্দরবানে নিখোঁজ ৩ স্কুলছাত্রী চট্টগ্রামে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ডাসারে আইন-শৃঙ্খলা সমন্বয় সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ২৪১ বার পড়া হয়েছে

 

মাদারীপুর, নাসির উদ্দিন লিটনঃ-

মাদারীপুর জেলার ডাসার উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সমন্বয় সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা করেন ডাসার উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাকিয়া সুলতানা।

আজ ২৯ জুন সকাল (১১.০০) ঘটিকার সময় উপজেলা পরিষদ হলরুমে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার সকলের উদ্দেশ্যে বলেন ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত অনধিক তিন লক্ষ টাকা পর্যন্ত দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তি করতে পারেন। সেই কারণে আপনাদের যার যার অবস্থান থেকে গ্রাম আদালতের প্রচার বৃদ্ধি করতে হবে যেন সাধারণ মানুষ গ্রাম আদালত সম্পর্কে জানতে পারে এবং
অল্প সময়ে স্বল্প খরচে ন্যায় বিচার পায়। উপজেলা নির্বাহী অফিসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উদ্দেশ্য বলেন সরকার আপনাদের গ্রাম আদালত আইন ২০০৬ এ বিচার করার ক্ষমতা দিয়েছেন আপনাদের বিভিন্ন ইউনিয়নে কোর্টের মত এজলাসের ব্যবস্থা করে দিয়েছেন যেটা উপজেলা চেয়ারম্যানকে দেওয়া হয়নি। তাই আপনারা সকলেই ছোট ছোট বিরোধ গুলো থানা পুলিশের কাছে না পাঠিয়ে আপনাদের ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমেই সমস্যার সমাধান করবেন।আর কোন ক্রমেই গ্রাম আদালতের এখতিয়ার ভুক্ত মামলা সালিশ করা যাবেনা কেননা সালিশের কোন স্হানী ভিত্তি নেই। গ্রাম আদালতে ফৌজদারি মামলার ফি ১০/- টাকা এবং দেওয়ানি মামলার ফি ২০/- টাকা এ ছাড়া এ আদালতে মামলা করলে আর কোন টাকা-পয়সা লাগে না।

সভায় উপস্থিত ছিলেন ডাসার ও কালকিনি উপজেলা গ্রাম আদালতের কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন, উপজেলা কো-অর্ডিনেটর বিগত মে/২৬ মাসের মামলার চিত্র তুলে ধরে বলেন ডাসার উপজেলায় বিগত মাসের পূর্বের অপেক্ষমান মামুনা ছিল ০১ টি, ইউনিয়ন পরিষদের সরাসরি দেখা হয়েছে ২১ টি, উচ্চ আদালতের মামলা ইউপিতে আসলেও নিষ্পত্তি হয়নি, ভোট নিষ্পত্তি ২২ টি, বাস্তবায়ন হয়েছে ২১টি মামলা, এবং অর্থ আদায় হয়েছে ১৩১২০০/- টাকা। সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক, শিক্ষক,ঈমাম, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com